মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ ম্যাচ হারলেই  প্লে অফ থেকে বিদায় নিশ্চিত ছিল রাহানেদের।  ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি কেকেআরের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। তবে ঘরের মাঠে মুম্বইকে হারিয়ে সহজেই ম্যাচ জিতে  নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।  এদিন কলকাতার সামনে ছিল না রানের পাহাড়। হালকা বৃষ্টির কারণে বুধবার (২০ মে) খেলা কিছুটা থমকে গিয়েছিল। তবে নতুন করে শুরু হওয়ার পরেই হাত খুলে খেলতে শুরু করে রাহানেরা। শুরুটা ভালো না হলেও পরের দিকে সেই চাপ সামলে নেন নাইট শিবিরের খেলোয়াড়রা। এদিন রিঙ্কু সিংহ ফিনিশারের ভূমিকা পালন করেছেন।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার শুরুটা হতাশাজনক ছিল, কারণ দীপক চাহারের বলে মাত্র ৮ রান করে ফিন অ্যালেন উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর করবিন বশের বলে ২১ রান করে আউট হন অধিনায়ক অজিঙ্কা রাহানে। পরের ওভারেই বশের বলে  আল্লাহ গাজানফারের হাতে ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হন ক্যামরন গ্রিন। এরপর শেষ ওভারগুলোতে কলকাতা দুটি বড় ধাক্কা খায়, তারা মনীশ পান্ডে (৪৫) এবং রোভম্যান পাওয়েলকে (৪০) হারায়। অনুকূল রায় এবং রিঙ্কু সিং অপরাজিত থাকেন।

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে এদিন টস জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান নাইট শিবিরের অধিনায়ক অজিঙ্কা রাহানে। শুরু থেকেই আঁটোসাঁটো বোলিং করতে থাকেন অনুকুল রায়-ক্যামেরন গ্রিনরা। তৃতীয় ওভারে বল করতে এসে মুম্বইকে জোড়া ধাক্কা দেন ২৫ কোটির তারকা অলরাউন্ডার গ্রিন। তৃতীয় বলে গ্রিনকে ছয় মারতে গিয়ে টাইমিংয়ে গোলমাল করে ফেলেন রায়ান রিকেলটন। মণীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি (৬)। শেষ বলে অঙ্গকৃশ রঘুবংশীর তালুবন্দি হয়ে শূন্য রানে সাজঘরের পথ ধরেন নমন ধীর। জোড়া ধাক্কা সামলে ওঠার আগে মুম্বই শিবিরে ফের আঘাত হানেন সৌরভ দুবে। চাপের মুখে মারতে গিয়ে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা-ও। তিনি করেন ১৫ রান। চারে নামা সূর্যকুমার যাদবও দলকে ভরসা দিতে পারলেন না। সৌরভ দুবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তিনিও করেন ১৫ রান। পাওয়ার প্লে শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় চার উইকেট হারিয়ে ৪৬।

পঞ্চম উইকেটে বেঁধে মাথা ঠান্ডা করে খেলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান তিলক বর্মা ও হার্দিক পাণ্ড্য। মুম্বইয়ের রান যখন ৮ ওভারে চার উইকেট হারিয়ে ৫৭, তখনই বৃষ্টির জন্য খেলা বন্ধ রাখেন আম্পায়াররা। বেশ খানিকক্ষণ খেলা বন্ধ থাকার পর ফের চালু হয়। তবে ম্যাচের ওভার সংখ্যা কমেনি। ১০ ওভার শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় চার উইকেটে ৬৪। এক সময়ে মনে হচ্ছিল দুই ব্যাটারের চওড়া ব্যাটে ভর করে হয়তো মুম্বই গুরে দাঁড়াবে। কিন্তু তা হয়নি। ১৪তম ওভারে কার্তিক ত্যাগীর বল পুল করে ছয় মারতে গিয়ে আউট হন তিলক (২০)। ১৬তম ওভারে এসে ‘একা কুম্ভ’ হয়ে লড়াইয়ের চেষ্টা চালানো হার্দিক পাণ্ড্যকে সাজঘরের পথ দেখান সুনীল নারাইন। ২৬ রান করে ফেরেন মুম্বই অধিনায়ক। ১৭তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ছক্কা হাঁকিয়ে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন উইল জ্যাকস। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি। অহেতুক ঝুঁকি নিয়ে দুই রান নিতে গিয়ে আউট হয়ে ফিরে যান। ৬ বলে ১৩ রান করেন জ্যাকস। শেষের দিকে করবিন বস্ক ও দীপক চহার হাত খুলে মেরে খেলতে থাকেন। শেষ বলে আউট হয়ে যান চহার (৬ বলে ১০)। শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে ১৪৭ তোলে মুম্বই। করবিন ১৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি

কাঁচরাপাড়া-হালিশহর পুরসভায় তৃণমূলের ভাঙন প্রকাশ্যে, ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর