প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, পুলিশের জালে ডানকুনির কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পুলিশের হাতে গ্রেফতার ডানকুনির কাউন্সিলার সূর্য দে। এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। ২০২১ সালে ভোটের পরে এই ঘটনা ঘটলেও, সেই সময়ে ওই ব্যক্তি সূর্যের ভয়ে থানায় লিখিত অভিযোগ করতে যেতে পারেনি। পরে রাজ্যে পালাবদল হতেই নতুন করে অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগ খতিয়ে দেখে বৃহস্পতিবার (২১ মে) ভোররাতে সূর্য দে-র বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে ডানকুনি থানার পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্তের পর অবশেষে প্রমাণ সংগ্রহ করে পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগকারী ব্যক্তির বক্তব্য অনুযায়ী, একুশের ভোট পরবর্তী রাজনৈতিক উত্তেজনার সময় তাঁকে মারধর করা হয় এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সূর্য দে-র প্রভাব ও ভয়ের কারণে তিনি তখন পুলিশের কাছে যেতে সাহস পাননি বলে অভিযোগ। তবে পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে অভিযুক্ত ডানকুনির কাউন্সিলারকে গ্রেফতার করা হয়। আজই তাঁকে আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

উল্লেখ্য, এসআইআর-এর চূড়ান্ত তালিকায় নিজের নাম মৃত হিসেবে দেখানো হয়েছে বলে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছিলেন ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। পরে অভিযোগ ওঠে, সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে কারসাজি করে নিজেই নিজের নাম মৃতের তালিকায় তোলেন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও ব্যাপক চর্চা শুরু হয়েছিল।

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

‘উনি এখন ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে রসিকতা শেখর সুমনের

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

‘একমাত্র তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে’, প্রখ্যাত গায়িকা জানকির মৃত্যুতে শোকস্তব্ধ তৃষা

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?