রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, একমাস মেয়াদ বাড়ল কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট মিটলেও এখনই বাংলা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। আগামী ২০ জুন পর্যন্ত বাংলায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক। অর্থাৎ রাজ্যে আরও একমাস মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

গতকাল, বুধবার (২০ মে) স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটা জানানো হয়েছে। এই বিষয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-কে প্রয়োজনীয় নির্দেশও পাঠিয়েছে অমিত শাহের মন্ত্রক। রাজ্য চেয়েছিল অক্টোবর পর্যন্ত মোতায়েন থাকুক কেন্দ্রীয় বাহিনী। কিন্তু কেন্দ্র আপাতত অনুমোদন দিল জুন পর্যন্ত। গত ১৬ মে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে কেন্দ্রের কাছে একটি আবেদন পাঠানো হয়েছিল। যেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী অক্টোবর, ২০২৬-এর শেষ পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার অনুরোধ জানানো হয়। রাজ্য সরকারের সেই আবেদন খতিয়ে দেখে স্বরাষ্ট্রমন্ত্রক আপাতত আগামী ২০ জুন, ২০২৬ পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় রেখে দেওয়ার অনুমোদন দিয়েছে।

আরও পডুন: সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, মোতায়েন থাকা ৫০০ কোম্পানি বাহিনীর মধ্যে সবথেকে বেশি থাকছে সিআরপিএফ। মোট বাহিনীর মধ্যে ২০০ কোম্পানি সিআরপিএফ (CRPF), ১৫০ কোম্পানি বিএসএফ (BSF), ৫০ কোম্পানি সিআইএসএফ (CISF), ৫০ কোম্পানি আইটিবিপি (ITBP) এবং ৫০ কোম্পানি এসএসবি (SSB) বাংলায় মোতায়েন থাকবে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে