চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি, আমেদাবাদ: DO OR DIE- ম্যাচে চেন্নাই সুপার কিংসকে পাহাড় প্রমাণ রানের টার্গেট দিল গুজরাত টাইটান্স। আজ, বৃহস্পতিবার সেই রানের লক্ষ্যে চেন্নাই পৌঁছতে না পারলে চলতি বছরের আইপিএল থেকে বিদায় নিতে হবে। এদিন গুজরাতের আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চেন্নাই সুুপার কিংস ও গুজরাত টাইটান্স। টসে জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। যদিও তাঁর পরিকল্পনা পুরোটাই ব্যর্থ করে দিল গুজরাতের দুই ওপেনার। গুজরাতের অধিনায়ক শুভমন গিল ও তাঁর ওপেনিং পার্টনার সাই সুদর্শনের ব্যাটিংয়ে কার্যত মুখ থুবড়ে পড়েছে চেন্নাইয়ের বোলিং।

আরও পডুন: ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

৫৩ বলে ৮৪ রান করেন সুদর্শন আর শুভমনের ব্যাট থেকে আসে ৬৪ রান। তাঁদের ইনিংস দেখে মনে হচ্ছিল এদিন ২৫০-এর গণ্ডি পার করে যাবে গুজরাত। যদিও দেরিতে হলেও তাঁদের জুটি ভেঙে দেন স্পেনসর জনসন ও অনশুল কম্বোজ। পরপর শুভমন ও সুদর্শনকে সাজঘরে পাঠিয়ে রানের গতিতে লাগাম টানার চেষ্টা করে সিএসকে-র বোলাররা। যদিও গুজরাতের একের পর বিধ্বংসী ব্যাটারের কাছে হার মানে চেন্নাই। সুদর্শন ও শুভমান আউট হতেই নামেন জস বাটলার। তিনিও ২৭ বলে ৫৭ রান করে দলের স্কোর ২২৯-এ পৌঁছে দেন। ঘরের মাঠে গুজরাতের টপ অর্ডারের ব্যাটারদের পারফরমেন্সে ধসে যায় চেন্নাইয়ের বোলিং শিবির। এদিনের ম্যাচ গুজরাতের থেকেও গুরুত্বপূর্ণ চেন্নাইয়ের জন্য। কারণ এদিন হারলে প্লে অফের আশা শেষ ঋতুরাজদের। অপরদিকে গুজরাত ইতিমধ্যেই প্লে অফে কোয়ালিফাই করেছে। এদিন জিতলে পয়েন্ট টেবিলে আরও উপরে উঠতে পারে তারা।

চেন্নাইয়ের হয়ে এদিন মোটের উপর ভালো বল করেন স্পেনসর জনসন,মুকেশ চৌধুরী ও অনশুল কম্বোজ। তাঁরা প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে