কান্দিতে শান্তনু সিনহার বাড়িতেও হানা ইডির, জোরদার তল্লাশি অভিযান শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় আজ, শুক্রবার সকালে কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিলেন ইডি’‌র অফিসাররা। এখন ইডির হেফাজতে রয়েছেন প্রাক্তন কালীঘাট থানার আইসি ও ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। কান্দি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তাঁর একটি প্রাসাদোপম পৈতৃক বাড়ি আছে। সেই বাড়িতেই তল্লাশির জন্য আজ হানা দেন তদন্তকারীরা। যদিও গত সাতদিন ধরে বাড়িটি তালাবন্ধ অবস্থায় রয়েছে বলে খবর। আজ কলকাতার নানা জায়গাতেও ইডির তল্লাশি অভিযান চলছে। সোনা পাপ্পু মামলায় এই অভিযান চলছে। আর শান্তনুর সঙ্গে সোনা পাপ্পুর কেমন যোগ ছিল সেটা জানতেই কান্দিতে হাজির ইডি।

মুর্শিদাবাদের কান্দিতে ‘‌সোনা পাপ্পু’‌ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে গিয়ে হাজির হয় ইডির আর একটি দল। তবে কান্দির বাড়িতে পৌঁছে কিছুটা থমকাতে হয় ইডি অফিসারদের। কারণ বাড়ির সদর দরজা ভিতর থেকে সম্পূর্ণ বন্ধ ছিল। আর তাই দ্রুততার সঙ্গে ভিতরে ঢুকতে পারেননি তদন্তকারীরা। পরে থানায় গিয়ে প্রয়োজনীয় নিয়ম পূরণ করে তালা ভেঙে ভিতরে ঢুকতে পেরেছেন অফিসাররা। বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় বাড়িটি মুড়ে ফেলা হয়।

এই দুর্নীতি মামলায় ইডির হেফাজতে থাকা কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পুকে জেরার পর পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান বলে সূত্রের খবর। এই সোনা পাপ্পু মামলার জাল যে কতটা গভীরে এবং তার শিকড় কতদূর বিস্তৃত সেটা আজ দিনের শেষে কলকাতা ও কান্দির এই চতুর্মুখী তল্লাশি পর্ব মিটলেই অনেকটাই স্পষ্ট হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কান্দি পুরসভার ৮ ওয়ার্ডে এই বাড়িটি তাঁর পৈত্রিক বাড়ি বলে তথ্য মিলেছে। কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা শান্তনুর বোন গৌরী সিনহা বিশ্বাস এখানে থাকেন। কিন্তু প্রায় একসপ্তাহ ধরে বাড়িটি তালা বন্ধ ছিল।

ইডির অভিযানের সবচেয়ে বড় চমক দেখা যায় কসবা এলাকায়। সেখানে কলকাতা পুলিশের এক সাব–ইন্সপেক্টরের বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা। একজন পুলিশ অফিসারের সঙ্গে এই চক্রের কী সম্পর্ক সেটা জানতেই এই হানা দেওয়া হয়। কোনও প্রভাবশালী যোগসূত্র আড়াল করতেই কি এই যোগ?‌ প্রশ্ন উঠছে লালবাজারের অন্দরে। এই সাব–ইন্সপেক্টর আবার শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। শান্তনু, সোনা পাপ্পু এবং জয় কামদার, এই তিনজন মিলে একটা আঁতাত বা চক্র গড়ে তুলেছিলেন বলে আদালতে দাবি করেছে ইডি।

আর্জেন্টিনাকে জেতানোর দায়িত্ব নিয়েই মাঠে নেমেছিলেন ফরাসি রেফারি !

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

‘আমার আত্মজীবনী প্রকাশিত হবে, তবে আমার মৃত্যুর পরে’, ফের অদ্ভুত দাবি দিলজিতের

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

মিনাখাঁয় নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার গৃহশিক্ষিকার দেওর

বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, দাবি শুভেন্দুর! কে ইন্দ্রজি‍ৎ মণ্ডল?

সুপ্রিম কোর্টের মধ্যেই অ্যাটর্নি জেনারেলকে থাপ্পড় কষালেন সহকারী আইনজীবী, তার পর

মৃত্যুর কাছে হার, জন্মদিনের আগের দিনেই না ফেরার দেশে আফগান ক্রিকেটার

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট