ত্বিশা শর্মার রহস্যমৃত্যুতে নতুন মোড়! সামনে এল চাঞ্চল্যকর ছবি, চাপে তদন্তকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন ‘মিস পুনে’ ত্বিশা শর্মার রহস্যজনক মৃত্যুকে ঘিরে ক্রমেই জটিল হচ্ছে তদন্ত। একের পর এক নতুন তথ্য, চাঞ্চল্যকর ছবি এবং আইনি টানাপোড়েনে এখন তীব্র চাপে তদন্তকারী সংস্থাগুলি। মামলায় সিবিআই তদন্তের দাবিও জোরালো হচ্ছে। ত্বিশা শর্মার মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড় এসেছে। তদন্তকারীদের হাতে এসেছে কিছু বিশেষ ছবি, যেখান থেকে উদ্ধার করা হয়েছিল ত্বিশা শর্মার মৃতদেহ। এই ছবিগুলির ভিত্তিতেই তদন্তকারী দল এখন একাধিক দিক পুনর্বিবেচনা করছে।  

সুত্রের খবর, মামলার সঙ্গে যুক্ত সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন ছবিগুলি প্রকাশ্যে আসার পর একাধিক নতুন প্রশ্ন উঠেছে। প্রশ্নের উত্তর খুঁজতে তৎপর তদন্তকারী আধিকারিকরা। তাঁদের বক্তব্য, সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে খুব শীঘ্রই ঘটনার প্রকৃত সত্য সামনে আনার চেষ্টা চলছে। এদিকে মামলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ত্বিশার স্বামী সম্রাট সিং-কে জবলপুর থেকে ভোপালে নিয়ে এসেছে পুলিশ। গভীর রাতে তাঁকে ভোপালের কাটারা হিলস থানায় এনে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের মতে, ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তাঁকে প্রশ্ন করা হচ্ছে।

আরও পড়ুন: লাদাখে ভেঙে পড়ল চিতা হেলিকপ্টার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেজর জেনারেলসহ ৩ কর্মকর্তা 

পুলিশ জানিয়েছে, মামলার গুরুত্ব বিবেচনা করে সমস্ত প্রমাণ ও তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া ত্বিশার স্বামীর আইনজীবির লাইসেন্স বাতিল করেছে। তদন্ত চলাকালীন এই পদক্ষেপকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে বলে সূত্রের খবর। এছাড়া, ত্বিশার শাশুড়ি গিরিবালা সিংয়ের বাড়িতে গিয়ে হাইকোর্টের নোটিশ দেওয়ালে সাঁটিয়ে দেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে খবর, আদালতের নির্দেশ অনুযায়ীই এই নোটিশ পাঠানো হয়েছে এবং তদন্তের সমস্ত আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ মে শ্বশুরবাড়ি থেকে ত্বিশা শর্মার দেহ উদ্ধার হওয়ার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ত্বিশার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিল। দাবি পূরণ না হওয়াতেই সম্ভবত তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁর শাশুড়ি, প্রাক্তন জেলা বিচারক গিরিবালা সিংহের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। তিনি বর্তমানে ভোপাল জেলায় কমিশনের সভাপতি পদে রয়েছেন, তবে তার এই পদে থাকা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। দন্তাধীন অবস্থায় কেউ এই পদে বহাল থাকতে পারেন কি না সেই বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তদন্তে অসহযোগিতার অভিযোগে গিরিবালা সিংহকে ইতিমধ্যেই তৃতীয় ও শেষ নোটিশ পাঠিয়েছে পুলিশ। তিনি যদি জিজ্ঞাসাবাদে উপস্থিত না হন, তাহলে তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করা হতে পারে। অন্যদিকে, নিখোঁজ থাকা ত্বিশার স্বামী সমর্থ সিংহ জামিনের আবেদন নিয়ে জবলপুর হাইকোর্টে গিয়েছেন। একই সময়ে ত্বিশার বাবা নাভনিধি শর্মা গিরিবালা সিংহের জামিন বাতিলের আবেদন দায়ের করেছেন। এই মামলার একাধিক পিটিশন এখন মধ্যপ্রদেশ হাইকোর্টে বিচারাধীন, যা আগামী শুনানিতে আরও গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। পুরো ঘটনায় প্রশাসন, বিচারব্যবস্থা সব মহলেই তৈরি হয়েছে তীব্র আলোড়ন, আর কেন্দ্রের সম্ভাব্য সিবিআই তদন্তে নতুন দিক নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শান্তনুর কান্দির বাড়ি বাজেয়াপ্তের তোড়জোড়, কী উদ্ধার হল ইডির অভিযানে?

‘বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইনে থাকার পরামর্শ দিয়েছিলেন মা’, বিস্ফোরক স্বীকারোক্তি নায়িকার

‘পরিযায়ী হয়ে কাউকে আর রাজ্যের বাইরে যেতে হবে না’, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বার্তা শমীকের

বাইপাসের ধারে তৃণমূলের অফিস ছাড়তে হচ্ছে, নোটিশ দিলেন মালিক

গ্রামের রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূল প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

চার বছর ধরে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় বক্সিং কোচ

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সন্দেশখালিতে ফের নদীভাঙন, বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কে স্থানীয়রা

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

আট বছর ধরে লুকিয়ে ভারতে বসবাস, সন্দেশখালিতে আটক বাংলাদেশি নাগরিক

হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেওড়াতে

‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ রোজগার মেলায় বললেন মোদি