ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: একেই বলে অধিনায়ক। দলের বিপদের দিনে একা হাতে ম্যাচ বের করে দিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ার। DO OR DIE ম্যাচে জেতালেন দলকে। সঙ্গে হাঁকালেন সেঞ্চুরিও। যার ফলে চলতি আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকল প্রীতি জিন্টার দল। এবার শ্রেয়স আইয়ারদের তাকিয়ে থাকতে হবে আগামিকাল রবিবারের কলকাতা বনাম দিল্লি এবং মুম্বই-রাজস্থানের ম্যাচের দিকে। কারণ রাজস্থান হারলে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে। তখন কলকাতা জিতলে পঞ্জাবের সঙ্গে পয়েন্ট এক হবে ও খতিয়ে দেখা হবে দুই দলের রান রেট। তাই পঞ্জাব কিংসের কাছে আজ, শনিবারের জয়টা ছিল দরকার। আর সেই কাজটাই করে দেখাল পঞ্জাব। লখনউ সুপার জায়ান্টসকে সাত উইকেটে হারাল পঞ্জাব কিংস। অপরদিকে চলতি আইপিএলে একরাশ হতাশা নিয়ে ফিরতে হল লখনউকে।

এদিন লখনউয়ের একানা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ঋষভ পন্থদের ব্যাট করতে পাঠান পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ঘরের মাঠে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনউ। দ্বিতীয় ওভারেই আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে শূন্যরানে সাজঘরে ফিরে যান লখনউয়ের ওপেনার আর্শিন কুলকার্নি। তিন নম্বরে নেমে হতাশ করেন নিকোলাস পুরানও। তিনি তৃতীয় ওভারে মার্কো জানসেনের বলে আউট হয়েছিলেন। সাত বলে করেন মাত্র ২ রান। তবে ওপেনার জস ইংলিস ও আয়ুষ বাদোনি সেই ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। মূলত বাদোনির আগ্রাসী মেজাজে ব্যাটিংয়ের দৌলতে পাওয়ার প্লে-তে ৬৬ রান তুলতে পারে লখনউ। সপ্তম ওভারে বল করতে এসে বাদোনির তাণ্ডব থামান যুজবেন্দ্র চহাল। ১৮ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাদোনি। এর পরে অধিনায়ক ঋষভ পন্থ ও জস ইংলিশ ঠান্ডা মাথায় খেলে দলকে একশো রানের গণ্ডি পার করে দেন। যদিও দশম ওভারেই ইংলিসের ক্যাচ ফেলে দেন আর্শদীপ সিংহ। তখন ৩১ রানে ব্যাট করছিলেন এই অসি ব্যাটার। জীবন ফিরে পা্ওয়ার পরে ২৮ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ইংলিস। ১৪তম ওভারের তৃতীয় বলে ঋষভের (তখন ২০ রানে ব্যাট করছিলেন) ক্যাচ ফস্কান আর্শদীপ। তবে জীবন ফিরে পেলেও বেশি দূর এগোতে পারেননি ঋষভ। পরের বলে যুজবেন্দ্র চহালের বলে বিশাল ছক্কা হাঁকালেও, পঞ্চম বলে মার্কো জানসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন লখনউ অধিনায়ক।

আরও পডুন: প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

এর পর আব্দুল সামাদ ও জস ইংলিস দলকে এগিয়ে নিয়ে যান। ১৭তম ওভারে লখনউ শিবিরে ফের ধাক্কা দেন শশাঙ্ক সিংহ। ৪৪ বলে ৭২ রান করে আউট হয়ে যান ইংলিস। পরের ওভারে মার্কো জানসেনের বলে সাজঘরের পথ ধরেন মুকুল চৌধুরীও (১)। শেষ পর্যন্ত আব্দুল সামাদের ঝোড়ো ইনিংসের দৌলতে ছয় উইকেট হারিয়ে ১৯৬ রানে পৌঁছাতে সক্ষম হয় লখনউ। সামাদ ২০ বলে ৩৭ ও শচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন পাঁচ বলে পাঁচ রান করে আপরাজিত থাকেন। পঞ্জাবের জয়ে মার্কো জানসেন ও যুজবেন্দ্র চহাল দুটি করে উইকেট নিয়েছেন। সেই রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পঞ্জাব কিংস। লখনউয়ের মহম্মদ সামি প্রিয়াংশ আর্যকে শূন্য রানে ও কুপার কনোলিকে ১৮ রানে আউট করেন। কিন্তু এদিন সিংহের মতো লড়ে যান শ্রেয়স আইয়ার। তাঁকে যোগ্য সঙ্গ দেন প্রভসিমরন সিং। তিনি করেন ৬৯ রান। আর শ্রেয়স হাঁকান ৫১ বলে সেঞ্চুরি। যার ফলে এদিনের ম্যাচে জয় ছিনিয়ে আনে পঞ্জাব কিংস। লখনউয়ের ব্যাটিং ভালো হলেও ডোবাল বোলিং। মহম্মদ সামি ছাড়া এদিন কেউই সেভাবে জ্বলে উঠতে পারেনি।

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা