রবিতে হলুদ সতর্কতা জারি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা এই ৬ জেলায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরমের দাপটে হাঁসফাঁস করছে বাংলা। সকাল গড়াতেই চড়ছে পারদ, আর দুপুরের দিকে পরিস্থিতি  আরও খারাপ হয়ে উঠছে। তার উপর আকাশে মেঘের আনাগোনা থাকলেও মিলছে না স্বস্তি। বরং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় ভ্যাপসা গরম আরও নাজেহাল করছে সাধারণ মানুষকে। ছুটির দিনে অনেকেই ঘুরতে বেরোনোর পরিকল্পনা করলেও আবহাওয়ার খামখেয়ালিপনায় সেই আনন্দে ভাঁটা পড়তে পারে বলেই আশঙ্কা।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এই বৃষ্টি গরম কমাবে না, উল্টে অস্বস্তি আরও বাড়াবে বলেই পূর্বাভাস। বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপমাত্রা এবং আর্দ্রতার জোড়া প্রভাবে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে ঝড়বৃষ্টির সম্ভাবনায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ অতিরিক্ত ঘামে অস্বস্তি বাড়ছে? ঘরোয়া উপায়েই মিলতে পারে স্বস্তি

অন্যদিকে উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারও আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েকদিন গরমের পাশাপাশি ঝড়বৃষ্টির জোড়া দাপটেই ভুগতে পারে বাংলা।

খুব শিগগিরই প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে আসছে Motorola, কোন ফিচার থাকছে?

গরমে পাহাড় ডাকছে? শিমলা-মানালি নয়, জোহর ভ্যালি থেকে ঘুরে আসুন

অতিরিক্ত ঘামে অস্বস্তি বাড়ছে? ঘরোয়া উপায়েই মিলতে পারে স্বস্তি

চুলে তেল দিলেই মাথা গরম হয়ে যাচ্ছে, জানেন কী কারণ?

চুল নষ্ট করছে ৪ লুকোনো রাসায়নিক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

জুনের শুরুতেই কর্কট রাশিতে গুরুর প্রবেশ, ভাগ্যের দরজা খুলবে কাদের?

আজকের রাশিফল: পায়ে আঘাতের সম্ভাবনা কর্কটের, মতবিরোধ এড়িয়ে চলবেন কারা?

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল