জাফর এক্সেপ্রেসে ফের আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ২৪, ট্রেনে ছিলেন বহু সেনাকর্মী

রবিবার (২৪ মে) সাতসকালে পাকিস্তানের কোয়েট্টায় চামান গেটের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে আত্মঘাতী হামলা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মর্মান্তিক! রবিবার (২৪ মে) সাতসকালে পাকিস্তানের কোয়েট্টা প্রদেশের চামান গেটের কাছে জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা। জোরালো বিস্ফোরণে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে, এবং ৫৩ জন গুরুতর জখম হয়েছেন। জানা গিয়েছে, এই হামলার নেপথ্যে বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA) জঙ্গি গোষ্ঠী। দায় স্বীকার করেছে তারা। সূত্রের খবর, পাক-সেনা বহনকারী জাফর এক্সপ্রেসে হামলা চালানো হয়েছে। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ট্রেনের একটি বগিকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে বড় দুর্ঘটনা ঘটে। ট্রেনটি কোয়েট্টা ক্যান্টনমেন্ট থেকে পেশয়ারে যাচ্ছিল। ট্রেনটির মধ্যে পাক-সেনা জওয়ানরা ছিলেন। কোয়েট্টায় চমন গেটের কাছে রেললাইনের ধারে এই বিস্ফোরণ হয়। যাতে প্রায় ২৪ জন নিহত এবং ৫৩ জনের বেশি আহত হয়েছেন। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পরে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণে যাত্রীবাহী ট্রেনটির একটি কামরা দুমড়ে মুচড়ে তালগোল পাকিয়ে গিয়েছে। আর বেশ কয়েকটি বগিতে আগুন ধরে যায়।  শুধু তাই নয়, রেললাইনের পাশের বেশ কয়েকটি বাড়ি এবং পার্কিংয়ে থাকা একাধিক যানবাহনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যান। বর্তমানে উদ্ধারকার্য শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে ফেলেছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বালুচ লিবারেশন আর্মির একজন মুখপাত্র সংবাদমাধ্যমের কাছে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।

BLA-র মুখপাত্র জিন্দ বালুচ জানিয়েছেন, তাদের সংগঠনের ইউনিট ‘মজিদ ব্রিগেড’ এই আত্মঘাতী হামলাটি চালিয়েছে। ট্রেনটি কোয়েট্টা ক্যান্টনমেন্ট থেকে পাক-সেনাবাহিনী সদস্যদের নিয়ে পেশোয়ারে যাচ্ছিল। চামান গেটের কাছে পৌঁছতেই ট্রেনটিকে বোমা হামলা চালানো হয়। কোয়েট্টা পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই ভয়াবহ ছিল যে, বিস্ফোরণে জাফর এক্সপ্রেসের একটি গোটা বগি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। রেললাইনের কাছের বেশ কয়েকটি আবাসিক ভবনের দেওয়াল ধসে পড়ে গিয়েছে এবং বিস্ফোরণে পার্ক করা যানবাহনগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পরেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনায় আহত ৫৩ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, এটি একটি সুপরিকল্পিত হামলা। জরুরি উদ্ধারকারী দল এবং পুলিশ বাহিনী ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। বিস্ফোরণের সঠিক কারণ ও আত্মঘাতী বোমা হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চলছে। তবে এই প্রথম নয়, এর আগেও জাফর এক্সপ্রেসে একাধিকবার হামলা চালিয়েছে বালুচ গোষ্ঠী।

‘ইরান যুদ্ধ নিয়ে কয়েক ঘন্টায় সুখবর’, দিল্লিতে জানালেন মার্কিন বিদেশ সচিব

‘‌সরাসরি শঙ্কর’‌ নয়া কর্মসূচি চালু করলেন শিলিগুড়ির বিধায়ক, রবিবাসরীয় দিনে মানুষের ঢল

অধিনায়কের পদ থেকে সরানো হবে পন্থকে? পরিকল্পনা জানাল লখনউের টিম ডিরেক্টর

ফলতায় ধূলোয় মিশল ‘‌ডায়মন্ড মডেল’‌, গেরুয়া ঝড়ে উড়ে গেল ‘‌স্বঘোষিত পুষ্পা’‌

গৃহবধূ ও নাবালিকাকে বাংলাদেশে পাচার! গ্রেফতার তৃণমূল নেতা

তীব্র গরমে নষ্ট হয়েছে দুধ? ফেলে না দিয়ে বানান সুস্বাদু ছানার সন্দেশ

আজ প্রিমিয়ার লিগে গার্দিওলা ও সালাহর বিদায়ী ম্যাচ

বিমানে ফোন চার্জ দিতেই বিপত্তি! মাঝ আকাশে রুট বদলাল বিমান

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

সন্ধ্যার হালকা খিদেতে বাইরের খাবার নয়, বাড়িতেই বানান মজাদার আফগানি সয়াবিন চাঁপ

অফসাইডে গোল বাতিল কেন? মগড়ার মাঠে রেফারিকে বেধড়ক মারধরের অভিযোগ

গরমে হালকা খাবার, ২০ মিনিটেই তৈরি করুন ৬ ধরনের সুস্বাদু খিচুড়ি