বাজারে জল নিকাশি বন্ধ করে গজিয়ে উঠেছে বহুতল, পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন সিঙ্গুরের বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবাসরীয় সকালে বাজারে ঢুকে জন সংযোগ করলেন সিঙ্গুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক অরূপ কুমার দাস। জানা গিয়েছে, বাজারে জল নিকাশি বন্ধ করে তৈরি হয়েছে বহুতল। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব সহ ক্রেতা বিক্রেতাদের থেকে বাজার সংক্রান্ত একাধিক অভাব অভিযোগের কথা শোনেন বিধায়ক। জল নিকাশি পুনর্বহাল করতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, সমাধানে আশ্বাস দিলেন বিধায়ক। 

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পর দিকে দিকে এলাকার বিধায়করা জনসংযোগে নেমেছেন। আজ, (২৪ মে) রবিবার সকালে একদম সিঙ্গুর বাজারে প্রবেশ করে জন সংযোগ করলেন বিধায়ক অরূপ কুমার দাস। সবজি বিক্রেতাদের থেকে তাঁদের অভাব অভিযোগ সমস্যার কথা শুনলেন। সবজি ন্যায্য দামে বিক্রি হচ্ছে কিনা, তারা লাভবান হচ্ছেন কিনা সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করেন বিধায়ক। বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিক্রেতাদের সক্রিয় ভূমিকা পালন করতে বললেন বিধায়ক।

বিক্রেতারা বিধায়কের কাছে অভিযোগ করেন, বাজারে প্রথম থেকে নিকাশি ব্যবস্থা থাকলেও গত কয়েক বছর আগে তা বন্ধ করে গড়ে উঠেছে বহুতল। ফলে অল্প বৃষ্টিতেই জল জমে সমস্যা তৈরি হয় বাজারে। চারিদিকে জল কাদায় ভরে যায়। বিগত দিনে তৎকালীন বিধায়ক সহ প্রশাসনের সব মহলে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে বিক্রেতাদের দাবি।

বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস বলেন, বাজারে ঢুকে ক্রেতা বিক্রেতা সহ সমস্ত মানুষের সঙ্গে কথাবার্তা বলে কিছু বাস্তব জিনিস উপলব্ধি করলাম। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে। এখানে জল নিকাশির একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে। আমরা কয়েকজনকে দায়িত্ব দিলাম বিষয়টি সমাধানের জন্য। জল নিকাশি ব্যবস্থা যারা বন্ধ করবে তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া উচিত। যদি তা না করে তাহলে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্ৰহণ করবে এবং জল নিকাশি যাতে পুনর্বহাল থাকে তার ব্যবস্থা করবে।

৫২ টাকার সিগারেট-গুটখা চুরি, ২০ বছর বাদে বেকসুর আসামি

রান্না করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মা, ছেলে পাচ্ছে বিয়ের প্রস্তাব

‘রাজা শিবাজী’-তে ১০ বছরের ছোট রিতেশের মায়ের চরিত্রে ভাগ্যশ্রী, কেমন অভিজ্ঞতা অভিনেত্রীর?

‘পুষ্পা পালিয়েছে, ওর বস কখন পশ্চিমবঙ্গ থেকে পালায় দেখুন’, কটাক্ষ সুকান্তর

টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দিল কুকুর, পিলে চমকানো কাণ্ড বিজনৌরে

খাটখুরায় হরিনাম সংকীর্তনে সামিল ঝাড়গামের বিধায়ক লক্ষীকান্ত সাউ

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

সোনার দামে স্বস্তি, কমল রুপোর দামও! জেনে নিন আজকের নতুন রেট

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

বাজারে জল নিকাশি বন্ধ করে গজিয়ে উঠেছে বহুতল, পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন সিঙ্গুরের বিধায়ক

আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য

‘ইরান যুদ্ধ নিয়ে কয়েক ঘন্টায় সুখবর’, দিল্লিতে জানালেন মার্কিন বিদেশ সচিব