‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড় না সমুদ্র, না কি ইতিহাসের টান। একলা ভ্রমণের জন্য কোনও জায়গা বেছে নেবেন। সেই ভাবনাই এখন অনেকের কাছেই ভ্রমণের প্রথম ধাপ। ‘সলো ট্রিপ’ বা একলা ভ্রমণ গত কয়েক বছরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। নিজের সময় নিজের মতো করে কাটানোর স্বাধীনতা, নিরিবিলি পরিবেশে ভ্রমণের অভিজ্ঞতা। নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ সব মিলিয়ে এই ট্রেন্ডে এখন শুধু পুরুষ নয়, বহু মহিলা ভ্রমণপিপাসুও যুক্ত হচ্ছেন। তবে একলা ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা, থাকার সুবিধা, হোস্টেল বা হোমস্টের উপস্থিতি এবং স্থানীয় পরিবহণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

কালিম্পং (পশ্চিমবঙ্গ): পাহাড় মেঘ আর সবুজের মেলবন্ধন চাইলে কালিম্পং হতে পারে আদর্শ গন্তব্য। কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য, ছোট ছোট গ্রাম আর হোমস্টের আরামদায়ক পরিবেশ একা ভ্রমণকারীদের জন্য দারুণ অভিজ্ঞতা তৈরি করে। কাফেরগাঁও, রামধুরা, চারখোলের মতো নিরিবিলি গ্রামগুলোতে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ মেলে। ছাঙ্গে ফলস, নক ডাড়া ভিউ পয়েন্ট এবং বিভিন্ন মনাস্ট্রি ঘুরে দেখা যায় এখানে।

হৃষীকেশ (উত্তরাখণ্ড): আধ্যাত্মিকতা আর অ্যাডভেঞ্চারের এক অসাধারণ মিশ্রণ হৃষীকেশ। গঙ্গার তীরে বসে শান্তি খোঁজা হোক বা রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিংয়ের মতো অ্যাডভেঞ্চার, সবই পাওয়া যায় এখানে। যোগ শেখার জন্যও এটি বিশ্বখ্যাত একটি জায়গা। লক্ষ্মণ ঝুলা, ত্রিবেণী ঘাট এবং গঙ্গা আরতি এখানে বিশেষ আকর্ষণ।

উদয়পুর (রাজস্থান): হ্রদ আর রাজকীয় স্থাপত্যের জন্য পরিচিত উদয়পুর ইতিহাসপ্রেমী ভ্রমণকারীদের জন্য এক দারুণ গন্তব্য। পিচোলা লেকের নৌভ্রমণ, সিটি প্যালেস এবং পুরনো হাভেলির স্থাপত্য এখানে ঘুরে দেখার মতো। রাজস্থানি সংস্কৃতি ও লোকশিল্প উপভোগের সুযোগও রয়েছে এখানে।

ভারকালা (কেরল): সবুজ ক্লিফ আর নীল সমুদ্রের অপূর্ব মেলবন্ধন ভারকালা। শান্ত পরিবেশে সমুদ্রের ধারে একা সময় কাটানোর জন্য এটি আদর্শ জায়গা। আয়ুর্বেদিক থেরাপি ও ম্যাসাজ এখানকার বিশেষ আকর্ষণ। সূর্যাস্তের সময় ক্লিফ থেকে সমুদ্রের দৃশ্য ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে।

ম্যাকলয়েডগঞ্জ (হিমাচল প্রদেশ): তিব্বতি সংস্কৃতি পাহাড়ের নীরবতা আর মনোরম আবহাওয়া, সব মিলিয়ে ম্যাকলয়েডগঞ্জ একলা ভ্রমণের জন্য অত্যন্ত জনপ্রিয়। দলাই লামা মন্দির, বৌদ্ধ মঠ এবং ট্রেকিংয়ের সুযোগ এখানে পর্যটকদের আকর্ষণ করে। হোস্টেল ও বাজেট স্টে সহজলভ্য হওয়ায় এটি সলো ট্রাভেলারদের জন্য নিরাপদ ও আরামদায়ক গন্তব্য।

একলা ভ্রমণ শুধু একটি যাত্রা নয়, এটি নিজের সঙ্গে সময় কাটানোর এক বিশেষ অভিজ্ঞতা। পাহাড় সমুদ্র কিংবা ইতিহাস—ভারতের এই পাঁচটি গন্তব্য সেই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে। সঠিক পরিকল্পনা আর নিরাপত্তা মাথায় রেখে বেরিয়ে পড়লেই সলো ট্রিপ হয়ে উঠতে পারে জীবনের অন্যতম স্মরণীয় সফর।

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার