কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রাম থেকে জিতেও আসনটি ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর থেকেও জিতেছেন তিনি। আর সেটিই ধরে রেখেছেন। এবার মুখ্যমন্ত্রী হয়ে প্রথম নন্দীগ্রামে সভা করতে আসেন শুভেন্দু অধিকারী। আর এখান থেকেই টার্গেট বেঁধে দিলেন তিনি। যেহেতু নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিয়েছেন তাই এখানে এবার উপনির্বাচন হবে। এই কারণে কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটিও গড়ে দিলেন শুভেন্দু অধিকারী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে ব্যবধান ছিল ১,৯৫৬। ২০২৬ সালের নির্বাচনে সেই ব্যবধান দাঁড়ায় ৯, ৬৬৫টি ভোট। নন্দীগ্রামে হ্যাটট্রিক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার উপনির্বাচনে ফলাফল কেমন হয় সেটাও দেখার বিষয়।

পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি আসনেই জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। এবারের বিধানসভা নির্বাচনে এটা বিজেপির কাছে একটা বড় প্রাপ্তি। ভোটের হার ৫৬ শতাংশ। আজ, রবিবার নন্দীগ্রামে সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী কর্মীদের এবং সাধারণ মানুষের উদ্দেশে বলেন, ‘আমি যা কথা দিয়েছি, সব কথা অক্ষরে অক্ষরে এখন করার দায়িত্ব আমার। বাংলাকে আবার নিজের পায়ে দাঁড় করাতে হবে। এখন কাঁধে অনেক দায়িত্ব। তাই এই মাটির সঙ্গে আমি ছিলাম, আছি, থাকব। এখানে আপনারা যে ভালবাসার বাঁধনে বেঁধেছেন আমাকে তা আমি কাজের মাধ্যমে শোধ করব। কোনও চিন্তা করবেন না।’

আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে ছিল উপচে পড়া ভিড়। তিনি এই আসন ছেড়ে দিলেও সাধারণ জনগণ থেকে শুরু করে কর্মীদের আশ্বাস দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘সংবিধানের নিয়ম মেনে একটা আসন ভবানীপুর রেখে আমাকে নন্দীগ্রাম ছাড়তে হয়েছে। সেটা নিয়ে একদম ভাববেন না। একদম দূরত্ব তৈরি করবেন না। শুভেন্দু আপনাদের সঙ্গে ছিল, আপনাদের সঙ্গে থাকবে। যেভাবে আগে পেয়েছিলেন সেভাবেই আগামীদিনে পাবেন। এখন অনেক কাজ করতে হবে। রাজ্যের আর্থিক হাল ফেরাতে হবে। আর যা যা আমাদের সঙ্গে ঘটেছে তা সব আমার মনে আছে। সব হিসাব হবে বন্ধু। আপনারা শুধু আইন হাতে তুলে নেবেন না।’

নন্দীগ্রামে কবে উপনির্বাচন হবে সেটা এখন ঠিক হয়নি। তবে এই উপনির্বাচনকে সামনে রেখে কমিটি গঠন করে দেন তিনি। কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। জেলার নবনির্বাচিত বিধায়কদের সেই কমিটিতে রাখা হয়েছে। রবিবারই ফলতার পুনর্নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ১ লক্ষের বেশি ব্যবধানে এই আসন থেকে জয় পেয়েছে বিজেপি। তাই একই ব্যবধানে এবার নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থীকে উপনির্বাচনে জেতানোর টার্গেট বেঁধে দেন শুভেন্দু। তবে কাকে এই উপনির্বাচনে প্রার্থী করা হবে সেটা খোলসা করেননি তিনি।

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার