‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা দিয়েছিলেন, মানুষের জন্য চালু করবেন জনতার দরবার। সেখানে মানুষের অভাব, অভিযোগ, সমস্যার কথা শুনবেন। মুখ্যমন্ত্রী হয়েই সেই কথা রেখেছেন শুভেন্দু অধিকারী। আজ সোমবার সল্টলেকের বিজেপি অফিসে বসেছিল দ্বিতীয় জনতার দরবার। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বঞ্চিত চাকরিহারা শিক্ষকদের মোট ৩৫টি সংগঠন। মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি তুলে ধরেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে তাঁরা জানিয়েছেন, আশ্বস্ত হয়েছেন। এবার সব ভালো হবে। সেই আশা করছেন।

তাঁদের অভিযোগ, আগের মুখ্যমন্ত্রীর সঙ্গে বার বার দেখা করতে চেয়েছেন তাঁরা। নিজেদের সমস্যার কথা বলতে চেয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী তো দূর, কোনও আমলাদের কাছেও পৌঁছতে পারেননি তাঁরা। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী, তাঁদের সমস্যা শুনেছেন। কথা বলেছেন। তিনি বলেছেন, কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেই নিয়ে আলোচনা করা হবে। সবদিকে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। চাকরিপ্রার্থীরা বলেছেন, আন্দোলনের সময় তাঁদের পাশে সবসময় ছিলেন শুভেন্দু অধিকারী। তাঁদের আশা, সমস্ত সমস্যার সমাধান করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৬ সালের প্যানেল বাতিল হওয়ায় ২৬ হাজার বঞ্চিত চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেন। 

যোগ্যদের যোগ্যতার ভিত্তিতে চাকরি ফেরানোর দাবিতে জনতার দরবারে উপস্থিত ছিলেন চাকরিহারাদের বেশ কয়েকটি সংগঠন। এদিন তাঁরা সকলেই আশ্বস্ত হয়েছেন। এতদিন ধরে তাঁরা নিজেদের সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। বিগত সরকারের আমলে সেই সুযোগ মেলেনি। কিন্তু রাজ্যে পালাবদলের পরে সেটা সম্ভব হয়েছে। নিজেদের কথা পৌঁছে দিতে পেরেছেন মুখ্যমন্ত্রীর কাছে। নিজেদের সমস্যার সমাধান হবে বলে আশাও করছেন তাঁরা। 

গুরুগ্রামে এনকাউন্টারে নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

নরওয়ের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, দুই ম্যাচ নিষিদ্ধ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?