তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিষেধাজ্ঞা তোলার জন্য অন্যতম শর্ত হিসাবে আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে শেখ হাসিনাকে সরে দাঁড়ানোর শর্ত দিয়েছিল তারেক রহমানের সরকার। কিন্তু সেই শর্ত পত্রপাঠ নাকচ করেছেন দেশত্যাগী প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা। তিনি মধ্যস্থতাকারীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘কোনও ভাবেই আওয়ামী লীগ সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন না।’ তবে তিনি প্রস্তাব দিয়েছেন, ‘দলের সাধারণ সম্পাদকের পদ থেকে বিতর্কিত ওবায়দুল কাদেরকে সরিয়ে সাবের হোসেন চৌধুরী কিংবা শিরিন শারমিন চৌধুরীর মতো স্বচ্ছ ভাবমূর্তির কাউকে নিয়োগ করতে রাজি।’ বঙ্গবন্ধু কন্যার এমন গোঁয়ার্তুমিতে খানিকটা অস্বস্তিতে পড়েছেন মধ্যস্থতাকারীরা।

সেনা অভ্যুত্থানের মুখে ২০০৪ সালের ৫ অগস্ট দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে আরও কয়েকশো আওয়ামী লীগ নেতা-কর্মী পালিয়ে কলকাতা-সহ ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে। গণহারে গ্রেফতার করা হয় দলটির হাজার-হাজার নেতা-কর্মীকে। তখনও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলটির নিচুতলার কর্মীদের আশা ছিল, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে হয়তো নিষেদাজ্ঞা তুলে নেওয়া হবে।

কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সংসদে আইন এনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। যদিও ভারত-সহ বেশ কয়েকটি দেশের তরফে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য তারেক রমান সরকারকে অনুরোধ জানানো হয়েছে বলে বিএনপি সূত্রে খবর। ওই অনুরোধ পাওয়ার পরেই বিএনপির তরফে শর্ত দিয়ে জানানো হয়েছিল, শেখ হাসিনা যদি আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়ান এবং দেশের মধ্যে থাকা আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির কোনও নেতা-নেত্রী দলের নেতৃত্ব দেন, তাহলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। শেখ হাসিনার বিকল্প হিসাবে সাবের হোসেন চৌধুরী, জাতীয় সংসদের প্রাক্তন অধ্যক্ষ শিরিন শারমিন চৌধুরী এবং নারায়ণগঞ্জ পুরনিগমের মেয়র সেলিনা হায়া‍ৎ আইভির নাম প্রস্তাবও করা হয়েছিল। কিন্তু ওই শর্ত খারিজ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর