ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্ক থাকতে ও সঙ্গে ছাতা রাখতে নির্দেশ আবহাওয়া দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। পুড়ছে একাধিক জেলা। হাঁসফাঁস অবস্থা শহরের বাসিন্দাদের। অপরদিকে উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গবাসীকে খুশির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এদিন সকাল থেকে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বিকেলের দিকে কালবৈশাখীর দাপট আরও বাড়তে পারে বিভিন্ন জেলায়, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

গতকাল, মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, রাজ্যে আগামী দিনগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে। তবে সব জেলার সবর্ত্র বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হবেই তেমনটা নয়। অনেক জায়গায় আকস্মিকভাবে বজ্রবৃষ্টি শুরু হতে পারে। তাই দুপুর থেকেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। আকাশে কালো মেঘ দেখলে অথবা বজ্রপাতের শব্দ শুনলে সতর্ক থাকবেন এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। ঝড় ও বজ্রপাত চলাকালীন বাড়ির বাইরে বেরোবেন না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, বুধবার কলকাতার ভোরের তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

আরও পডুন: জনগণনা করতে অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার, জারি হয়েছে বিজ্ঞপ্তি

দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর দিয়ে গিয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে সমুদ্রপৃষ্ঠে ঝড়ের আশঙ্কা রয়েছে। আগামিকাল বৃহস্পতি ও শুক্রবার সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Byju’s-এর অন্যতম প্রতিষ্ঠাতার ৬ মাসের জেল হেফাজতের নির্দেশ দিল সিঙ্গাপুর আদালত

জনগণনা করতে অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার, জারি হয়েছে বিজ্ঞপ্তি

একাধিক উপ মুখ্যমন্ত্রীর দাবি সিদ্দারামাইয়ার গোষ্ঠীর, কর্নাটকের কুর্সি বদল নিয়ে সঙ্কটে কংগ্রেস

দুর্ধর্ষ ফিচার সহ OPPO আনল শক্তিশালী Reno 16 সিরিজ, জানুন দাম

৩০ পেরোনোর পরে শরীরচর্চায় এই ভুলগুলোই ডেকে আনতে পারে হাঁটুর সমস্যা

পুলিশে বদলির নয়া পোর্টাল খুলছে রাজ্য সরকার, কাদের জন্য এই সুখবর?‌

বর্ষার সৌন্দর্যে মুগ্ধ করবে ভারতের ৮ সেরা ট্রেকিং গন্তব্য

ব্যাকওয়াটার আর খাবারের স্বর্গ, ঘুরে আসুন কেরলের প্রাণকেন্দ্র কোচি

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্ক থাকতে ও সঙ্গে ছাতা রাখতে নির্দেশ আবহাওয়া দফতরের

নজরকাড়া দামে স্যামসাং গ্যালাক্সি A57, মন জিততে পারবে মধ্যবিত্তের ?

গুজরাতে এমন পাহাড়ি শহরও আছে জানতেন? প্রকৃতি, ঝর্না আর মেঘের দেশে ঘুরে আসুন