২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বুধবার (২৭ মে) বিধ্বংসী ইনিংস খেলে চর্চায় রয়েছেন বৈভব সূর্যবংশী। ২৯ বলে ৯৭ রান করে রাজস্থানকে জেতানোর অন্যতম কান্ডারি হয়ে উঠেছিলেন ১৫ বছরের বিস্ময় বালক। সেই জয় এনে দেওয়ার পরেই  বৈভব সূর্যবংশী নিজের সোশ্যাল মিডিয়ায় তিন শব্দের একটি বার্তা শেয়ার করেছেন। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

বুধবার মাত্র ৩ রানের জন্য দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড হাতছাড়া হয়েছে বৈভবের। যে রেকর্ড রয়েছে শুধুমাত্র ক্রিস গেইলের দখলে। যদিও ম্যাচ শেষে বৈভব বলেছেন তিনি শতরান বা রেকর্ড নিয়ে  চিন্তিত নন। তাঁর লক্ষ্য আইপিএল ট্রফি জেতা। এই বার্তার পরেই বৈভব নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, ম্যাচের ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে লিখেছেন, ‘আরও জয়ের জন্য ক্ষুধার্ত’। এই পোস্টের পরেই ক্রিকেট মহলের অনেকেই বলছেন বৈভবকে দেখেই বোঝা যাচ্ছে যে আইপিএল ট্রফি জেতার জন্য কতটা মরিয়া হয়ে রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Vaibhav Sooryavanshi (@vaibhav_sooryavanshi09)

 বৈভব সূর্যবংশী ঝড়ো ইনিংস খেলার পর, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান এবং আইপিএল কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, “মাত্র ১৫ বছর বয়সে চাপের মুখে বৈভব সূর্যবংশীর স্থিরতা এবং স্বচ্ছতাই তার ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল। প্যাট কামিন্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তার ছন্দ নষ্ট করার জন্য ক্রমাগত ফিল্ডিং পরিবর্তন এবং নানা কৌশল অবলম্বন করছিল, কিন্তু সে পুরো ইনিংস জুড়ে নিজের জগতে পুরোপুরি নিমগ্ন ছিল। এত অল্প বয়সী একজনের জন্য একটি নকআউট ম্যাচে খেলার এই স্তরের সচেতনতা সত্যিই অসাধারণ।”  বৈভবের প্রশংসা করেন ক্রিস গেইলও।  

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে