পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তে ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এখন বিজেপি সরকার গঠন হয়েছে। আর সরকার গঠনের পর এবার পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ দেখা গেল। আজ, শুক্রবার নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে দেখা গেল বিমল গুরুং, রোশন গিরিদের। সেখানে জিটিএ’‌র মাধ্যমে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। সেই তথ্য তাঁর হাতেও এসেছে। আর তাই এই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে ছাড়পত্র দিলেন শুভেন্দু অধিকারী।

এদিকে পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার সিবিআইকে ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের তৃণমূল সরকারের আমলে জিটিএতে ৪০০’‌রও বেশি শূন্যপদে অবৈধভাবে শিক্ষক নিয়োগ করা হয় বলে অভিযোগ উঠেছিল। এবার সেটার কিছু তথ্যপ্রমাণ হাতে পেয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই দুর্নীতির তদন্তে সিবিআইকে নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু আইনি জটিলতায় তদন্ত শুরু করতে পারেনি সিবিআই। এবার রাজ্যে পালাবদল হয়েছে। তাই পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে ছাড়পত্র দিল শুভেন্দু অধিকারীর সরকার।

অন্যদিকে পার্বত্য অঞ্চলের পরিকাঠামো এবং সামগ্রিক খোলনলচে বদলে ফেলতে উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের বিশেষ উন্নয়ন প্যাকেজ বাবদ মোট ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের গত কাজের খতিয়ান নিয়ে কড়া সমালোচনা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। আগের ব্যবস্থার দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এতদিন প্রত্যেক অর্থবর্ষেই পাহাড়ের উন্নয়নের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও জিটিএ কোনও কাজ করতে পারেনি।’‌

তাছাড়া উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়ন করতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জিটিএ’‌র প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভীনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তিনি স্থানীয় বিধায়ক ও সাংসদদের সঙ্গে সমন্বয় রেখে অত্যন্ত দ্রুততার সঙ্গে সমস্ত উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যান। মুখ্যমন্ত্রীর কথায়, ‘জিটিএর প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভীনকে বলেছি, বিধায়ক–সাংসদদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে কাজ করতে। এতদিন প্রত্যেক অর্থবর্ষে পাহাড়ের জন্য নির্দিষ্ট টাকা বরাদ্দ করা হলেও কোনও কাজ হয়নি।’‌

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?