‘মাছ চোর’ তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মাছ চোর মাছ চোর, শওকত মাছ চোর’। বিধানসভা নির্বাচনের আগে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই গান ভাইরাল হয়েছিল। শওকত মোল্লাকে বিঁধে আইএসএফের এই গান আম বাঙালির রান্নাঘর থেকে চায়ের ঠেকেও পৌঁছে গিয়েছিল। অরাজনৈতিক ব্যক্তিত্বের মুখে মুখেও ঘুরে ফিরেছে সেই গান! এবার মাছ চুরির অভিযোগে গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বরুণ সরকার। তাঁর বিরুদ্ধে ভেরির মাছ চুরি করার অভিযোগ উঠেছে।

রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বরুণ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল। অবশেষে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। মাছ চুরি করে তা বিভিন্ন জায়গায় বিক্রি করে টাকা কামাতো সে। অথচ আসলে ভেরি যাদের, তাঁরা তেমন কিছুই পেত না। দীর্ঘদিন ধরে স্থানীয়রা তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। কিন্তু ক্ষমতার বলে সমস্ত অভিযোগ এড়িয়ে গিয়েছেন তিনি। রীতিমত এলাকায় দাদাগিরি করতেন বলে জানা গিয়েছে। রাজ্যে পালাবদলের পরে তোলাবাজি থেকে শুরু করে অসামাজিক ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার অভিযোগ উঠতেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে।

মাছ চুরি নিয়ে আইএসএফ-র তৈরি করা গান তৃণমূলের এই নেতার সঙ্গে মিলে গিয়েছে। নিজের স্বার্থে লোভের কারণে অন্যের ভেরি থেকে মাছ তুলে, বাজারে বাজারে পাঠানো হতো। সেই মাছ বিক্রির পর মোটা টাকা কামাত বরুণ সরকার। পুলিশ তাঁর কাছ থেকে জানতে চাইছে, এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে। মাছ বিক্রির টাকা আর কার কার পকেটে গিয়েছে। সবার হদিশ পেতে তৎপর পুলিশ।  

প্রত্যেক বিধায়ককে একহাজার চারাগাছ লাগাতে হবে, নয়া কর্মসূচির নির্দেশ নবান্নের

AI ফিচার, ১৮৫Hz ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরা-সহ আসছে OnePlus 16

১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচার সহ ৫টি সেরা 5G স্মার্টফোন, এক নজরে দেখে নিন

ক্লাবে ত্রাণসামগ্রী মজুতের অভিযোগে গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান

Samsung-র জনপ্রিয় 5G ফোনে বিরাট ডিসকাউন্ট, জানুন নতুন দাম

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

মহিলাদের জন্য পৃথক হেল্পডেস্ক সব থানায়, সমস্যা সমাধানে অ্যাপ আনছে রাজ্য সরকার

আগামী সোমবারই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, মন্ত্রী পদে শপথ নেবেন ১২ জন বিজেপি বিধায়ক

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

‘মাছ চোর’ তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ

১৫ মিনিট চার্জে ছুটবে ২৩৮ কিমি, ৯ লাখ দাম কমল এই গাড়ির

২৪ ঘণ্টার মধ্যে মুছে যাবে ছবি ও ভিডিও! হোয়াটসঅ্যাপে চালু নয়া ফিচার