তোলাবাজির অভিযোগে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: ভোট পরিবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগে আটক আরও ১ প্রাক্তন তৃণমূল বিধায়ক। রবিবার সকালে প্রয়াগরাজ থেকে আটক করা হয়েছে বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে। পুলিশ সূত্রের খবর, তাঁকে স্থানীয় আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসা হচ্ছে। সূত্রের খবর, মারধরের একটি অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।

রাজ্যে পালাবদলের পরে সমস্ত আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তৎপর হয়েছে পুলিশ ও প্রশাসন। ধারাবাহিক তদন্তের মাঝেই একের পর এক তৃণমূল নেতার দুর্নীতি সামনে আসছে। এবার পূর্ব বর্ধমান জেলায় একাধিক নজিরবিহীন কেলেঙ্কারি ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। বর্ধমান দক্ষিণের প্রাক্তন হেভিওয়েট তৃণমূল বিধায়ক খোকন দাসকে রবিবার সকালে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, মারধরের একটি পুরনো অভিযোগে ভিন রাজ্য থেকে আটক করা হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে। জানা গিয়েছে আটক হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

তৃণমূল জমনায় যেভাবে দুর্নীতির অভিযোগ সামনে আসছে, তাতে রীতিমত ক্ষুব্ধ সাধারণ মানুষ। তৃণমূল নেতাদের লক্ষ্য করে চোর স্লোগান এমনকি জুতো, ডিম ছোড়ার পাশাপাশি কালো পতাকা ও ঝাঁটাও দেখানো হচ্ছে। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জনরোষ দেখা গিয়েছে। পাশাপাশি তৃণমূলের সর্বস্তরের নেতাদের এখন সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখা গিয়েছে। হুগলির চণ্ডীতলা থানার সামনে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণ উদ্ধার হয়েছে। সেখানে ত্রিপল, কম্বল থেকে শুরু করে রয়েছে ফুটবল ও ভলিবল। চন্দ্রকোণাতে কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। 

বিশেষ এক নিয়ম বাতিলের আহ্বান জানিয়ে আইপিএলে আমূল পরিবর্তনের পরামর্শ শচিনের

তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা খরচ করে বসানো টিউবওয়েল থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল

‘ডোলা রে ডোলা রে’ শুটিংয়ের সময় আমি গর্ভবতী ছিলাম না’, বিতর্কে মুখ খুললেন মাধুরী

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ! মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

ছেলেদের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দিব্যাঙ্কা, নাম কী রাখলেন?

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

ফাঙ্কি জুতো পরে ট্রোলড শিল্পা শেট্টী! অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

তোলাবাজির অভিযোগে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

আম তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন স্বাদের পোলাও খেয়ে দেখুন

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু