Loading live market data...
Loading active stocks...
Connecting...

লাদাখে -৩০ ডিগ্রিতে লাগাতার পুশ আপ ৫৫ বছরের পুলিশ অফিসারের, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বয়স ৫৫ বছর। নিজের কর্মজীবনের একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছেন। হাতে গোনা আর মাত্র কয়েক বছর। তারপরেই নিজের পেশাকে বিদায় জানাতে হবে। কিন্তু নিজের কর্মজীবনের একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েও কমান্ড্যান্ট রতন সিং সোনালের ফিটনেস এবং গায়ের জোর তাক লাগিয়ে দেওয়ার মতো। সম্প্রতি এই ইন্দো-তিবেতিয়ান সীমান্ত পুলিশ কমান্ড্যান্টের কীর্তি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। মধ্যবয়সী এই পুলিশ অফিসার সম্প্রতি লাদাখে সাড়ে ১৭ হাজার ফুট উচ্চতায় -৩০ ডিগ্রি ঠাণ্ডার মধ্যে ৬৫টি পুশ আপ দিয়েছেন। ওই ভয়াবহ ঠাণ্ডা এবং ঝোড়ো হাওয়ার মধ্যেও তিনি কার্যত অবিচল থেকে এবং একবারও না থেমে একাতানা এতগুলো পুশ আপ দিয়েছেন। তাঁর এই দুঃসাহসিক কর্মকাণ্ডের ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং তাঁর শারীরিক এবং মানসিক শক্তি দেখে কার্যত হতবাক নেটিজনেরা।

জানা যাচ্ছে, গত সপ্তাহেই ৫৫ বছর বয়সী কমান্ড্যান্ট রতন সিং সোনাল ৬ জন পর্বতারোহীর একটি দলকে ২০,১৭৭ ফুট উঁচু পর্বতের শিখর কার্জোক কাংরির চূড়ায় নিয়ে গিয়েছিলেন। উল্লেখ্য, এই প্রথম পর্বতারোহীর কোনও দল কার্জোক কাংরির চূড়ায় পৌঁছাল এবং এই গোটা পর্বতারোহণের নেতৃত্বের দায়িত্বে ছিলেন রতন সিং। দলটি গত ২০ ফেব্রুয়ারী যখন লাদাখের কার্জোক কাংরি পর্বতে পৌঁছায় সেই সময়ে ওই শিখরের আবহাওয়া ছিল ভয়াবহ। জানা যাচ্ছে ওই সময়ে কার্জোক কাংরির সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু ওই ভয়াবহ ঠাণ্ডার মধ্যেই রতন সিং পাহাড়ের চূড়ায় একটানা ৬৫টি পুশ আপ দিয়েছেন। 

সম্প্রতি ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের তরফ থেকেও একটি বিবৃতি দিয়ে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে, এই প্রথম কোনও পর্বতারোহীর দল লাদাখের কার্জোক কাংরি পর্বতের শিখরে পৌঁছলেন। কমান্ড্যান্ট রতন সিং সোনালের নেতৃত্বে এই অসম্ভবকে সম্ভব করেছেন ৬ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পর্বতারোহী। এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে,এই বিশেষ দলটি পর্বতারোহণের জন্য কোনও অত্যাধুনিক যন্ত্রপাতিরও সাহায্য নেননি।   

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ

লেবাননে ইজরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪০ জন

প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে চেন্নাইয়ের ভরসা ধোনি, মাঠে ফেরা নিয়ে জোর চর্চা

মাতৃদিবসে গর্বে ভাসছেন বিজয়ের মা-বাবা ছেলের মুখ্যমন্ত্রী শপথে আবেগঘন মুহূর্ত

ভোট দিলেই কনে পাবেন, প্রতিশ্রুতি বিজেপি বিধায়কের

সোমনাথ মন্দিরের ৯০ মিটার উঁচু শিখরে অনুষ্ঠিত হবে কুম্ভাভিষেক, সাক্ষী থাকবে বিশ্ব

চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পার, এখনও অধরা আততায়ীরা

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

‘যদি আরেকটু গুরুত্ব দিতাম’, মায়ের ক্যানসার নিয়ে অবহেলার কথা মাতৃদিবসে স্বীকার রাজীবের

এসি কেনার বড় সুযোগ, Flipkart সেলে Voltas থেকে LG-র এসিতে বিশাল ছাড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া, ঘোষণা পুতিনের