উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে সোমবার থেকে দক্ষিণবঙ্গে কমতে চলেছে বৃষ্টির দাপট। বাড়বে গরম এবং অস্বস্তি। এদিন সকাল থেকে ভ্যাপসা গরম টের পাওয়া যাচ্ছে। প্যাচপ্যাচে ঘামে নাজেহাল রাজ্যবাসী। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার কলকাতার ভোরের তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিন্তু তার জেরে তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এই একই রকম আবহাওয়া বজায় থাকবে মঙ্গলবারও। তবে দু এক জায়গায় এদিন বৃষ্টি হতে পারে। বুধবার সকাল পর্যন্ত এই একই রকম আবহাওয়া বজায় থাকবে।

দক্ষিবঙ্গে অস্বস্তি জারি থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আগের তুলনায় কিছুটা কম বৃষ্টি হবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি রয়েছে। এই দিন এই সব জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি জুনের প্রথম সপ্তাহে শুরু হবে। শুক্রবারের পর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে উত্তরবঙ্গে।

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই