মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?

Share:

নিজস্ব প্রতিনিধি:  টানা দ্বিতীয়বার আইপিএল জয়ের পর আনন্দে মাঠে মেতে ওঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সমস্ত সদস্য। মাঠের মধ্যে যে যার মতো করে জয়ের আনন্দ উপভোগ করেছেন।  ঠিক তখনই মাঠে ধরা পড়ে এক মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত। যেখানে দেখা যায়, ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি এগিয়ে গিয়েছেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর কাছে। বিস্ময় বালকের কাঁধে হাত রেখে কিং কোহলি বেশ কিছু কথা বলছেন। সেটাই মন্ত্রমুগ্ধের মতো শুনছেন বৈভব। সেই কথোপোকথন শুনে অনেকেই বলছেন কোহলি ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য বেবি বসের কানে দিয়েছেন গুরুমন্ত্র।

আইপিএল জুড়ে চর্চার একদিকে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, যিনি আরসিবিকে টানা দ্বিতীয়বার ট্রফি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যদিকে ছিলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী, যে তাঁর ব্যাটিং দাপট দেখিয়ে চলতি মরশুমের আইপিএল কাঁপিয়ে দিয়েছেন।  তারপর আরসিবি জেতার পর বিরাট কোহলি ব্যক্তিগতভাবে বৈভব সূর্যবংশীর কাছে যান। সেই মুহূর্তটাই ভাইরাল হয়েছে।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট কাছে যেতেই বৈভব সূর্যবংশী তাঁর সঙ্গে হাত মেলান। অন্যদিকে কোহলিকে দেখা যায় তরুণ তারকার কাঁধে হাত রাখতে। দুজনেই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুজনের মুখেই চওড়া হাসি ফুটে ওঠে। অনেকেই সেই ভিডিও দেখে বলছেন বৈভবের উদ্দেশ্যে ভারতের অভিজ্ঞ খেলোয়াড়ের বার্তা ছিল স্পষ্ট। সম্পূর্ণ মনোযোগই যে সাফল্যের চাবিকাঠি সেই মন্ত্রই রবিবার বৈভবকে দিয়েছেন কিং কোহলি। কেউ কেউ বলছেন ভাইরাল দৃশ্য থেকে বোঝা যাচ্ছিল, কোহলি চেয়েছিলেন ১৫ বছর বয়সী ক্রিকেটার যেন তাঁর কেরিয়ারে অনেক দূর যাওয়ার জন্য মনোযোগ অটুট রাখে। যদিও কোহলির কথা শোনা যায়নি, তবে তাঁর অঙ্গভঙ্গিই সবকিছু বলে দিচ্ছিল। বিরাটের কথা শুনে সূর্যবংশীকে ঘাড় নাড়িয়ে সহমত প্রকাশ করতেও দেখা যায়। 

প্রসঙ্গত, ফাইনালে গুজরাত টাইটানসের শুভমন গিল ও সাই সুদর্শন আউট হওয়ার পর, সূর্যবংশী অরেঞ্জ ক্যাপ বিজয়ী হিসেবে নিজের জায়গা পাকা করে নেন। মাত্র ১৫ বছর ৬৫ দিন বয়সে, রাজস্থান রয়্যালসের এই ওপেনার ইতিহাসের সর্বকনিষ্ঠ অরেঞ্জ ক্যাপ বিজয়ী হিসেবে একটি নতুন আইপিএল রেকর্ড গড়েন।  এর আগের রেকর্ডটি ছিল গুজরাতের ওপেনার সাই সুদর্শনের দখলে, যিনি ২০২৫ সালে ২৩ বছর ২৩১ দিন বয়সে এটি জিতেছিলেন।

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

১.৪২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সোনা, এক ধাক্কায় অনেকটাই কমেছে রুপোর দাম

বিমানের জ্বালানি বিক্রি বন্ধ করে দিল রাশিয়া, বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

‘ক্যাটরিনার জায়গায় তোমায় মানায় না’, ‘উঁচা লম্বা’য় অক্ষয়ের সঙ্গে নেচে ট্রোলড দিশা পাটানি

‘লক্ষীর ভান্ডারের নামে টাকা লুট করেছে তৃণমূল নেতারা’, অভিযোগ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি দিয়ে কুপিয়ে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে খুন করার অভিযোগ, চাঞ্চল্য চাঁচলে

উত্তরবঙ্গকে ‘উপহার’, ১০ জন বিজেপি বিধায়ক স্থান পেলেন রাজ্য মন্ত্রিসভায়

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?

স্ত্রীকে নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, নরেন্দ্রপুরে গ্রেফতার চিকিৎসক

মজার ছলে কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি! বাড়িতে ফিরল ৩ বন্ধুর নিথর দেহ