ফের আইনি বিপাকে বাদশা, গায়কের পানশালায় তালা ঝোলাল পুলিশ, কী অভিযোগ?

এবার আইন লঙ্ঘন এবং অবৈধ নির্মাণের অভিযোগে গায়কের 'সাগো বাই বাদশা' নামের নাইট ক্লাবটি সিল করল চণ্ডীগড়ের পুলিশ প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউডের প্রখ্যাত র‍্যাপার-গায়ক বাদশার। এবার আইন লঙ্ঘন এবং অবৈধ নির্মাণের অভিযোগে গায়কের ‘সাগো বাই বাদশা’ নামের পানশালায় তালা ঝোলাল চণ্ডীগড় পুলিশ। ২০২৩ সালে চণ্ডীগড়ের সেক্টর-২৬-এ এই নাইট ক্লাবের উদ্বোধন করেন বাদশা। ভবনে আরও তিনটি রেস্তোরাঁ-বারও রয়েছে। পুরো ভবনটিই এখন সিল করে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশাবলী অমান্য করার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, সম্প্রতি একই অভিযোগের ভিত্তিতে চণ্ডীগড়ের ওই অঞ্চলের বেশ কয়েকটি ক্লাব ও বারকে আইনি নোটিস ধরানো হয়েছিল। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করার জন্যে সেই নাইট ক্লাবগুলিকেও বন্ধ করে দেওয়া হয়। এবার আইন লঙ্ঘন এবং অবৈধ নির্মাণের অভিযোগে বাদশার নাইট ক্লাবকে বরাবরের মতো সিল করে দেওয়া হল। অভিযানের সময় বাদশার ক্লাবের কাগজপত্রে বেশ কয়েকটি আইনি ত্রুটির হদিশ পেয়েছে পুলিশ। আসলে চণ্ডীগড়ের ঐতিহ্য এবং পরিকল্পিত নগর কাঠামো সংরক্ষণের জন্যে কঠোর পদক্ষেপ নিয়েছে হাইকোর্ট। সেই কারণে একের পর এক নাইট ক্লাব বন্ধ হচ্ছে। তবে ক্লাবের সিল দেওয়া নিয়ে এখনও পর্যন্ত বাদশা কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

এর আগে ২০২৪ সালে চণ্ডীগড়ে বাদশার দুটি নাইটক্লাবের বাইরে বোমা হামলা হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, এক ব্যক্তি গায়কের ক্লাব লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালাচ্ছে। এরপরে এই ঘটনায় দিল্লি পুলিশের স্পেশাল সেল পঞ্জাবের ফরিদকোটের বাসিন্দা দীপক নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে, যে গ্যাংস্টার গোল্ডি ব্রারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। যাই হোক, চলতি বছরে বাদশা তাঁর হরিয়ানভি ‘টাটেরী’ গানের জন্যে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন। গানটিতে অশ্লীল ভাষা, বাচ্চা মেয়েদের পড়াশোনা নিয়ে নানা অযৌক্তিক দৃশ্য থাকায় বিতর্ক চরমে উঠেছিল এবং বাদশার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছিল। বিপাকে পড়ে গায়ক গানটি ইউটিউব থেকে সরিয়ে নেন। জাতীয় মহিলা কমিশনের (NCW) কাছেও ক্ষমা চাইতে হয় গায়ককে। আর জানান, গানটি থেকে ‘আপত্তিকর’ অংশগুলি বাদ দেওয়া হয়েছে। এরপর তিনি প্রতিশ্রুতি দেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার ৫০ জন মেয়ের শিক্ষার দায়িত্ব নেবেন।

Cocktail 2 trailer: শাহিদের বউ কে হবেন, সেই নিয়ে চরম ঝামেলা কৃতি-রশ্মিকার, শেষমেষ কী হবে?

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

চলতি বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে