সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে বৃহস্পতিবার সকালে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়। আহত হন আরও বেশ কয়েকজন। এবার সেই ঘটনার তদন্তে সম্প্রতি গতি বাড়িয়েছে এনআইএ।  

এনআইএ সূত্রে খবর, এই ঘটনায় গ্রেফতার হওয়া অহিদুল মোল্লার সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখতেই শওকত মোল্লার বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। তবে তল্লাশির সময় বাড়িতে ছিলেন না প্রাক্তন বিধায়ক। এরপর তার ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি শুরু করে এনআইএ। ইতিমধ্যেই আটক করা হয়েছে শওকত মোল্লার ছেলে ইমরানকে। 

আরও পড়ুনঃ গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

তদন্তকারীরা শওকত মোল্লার ছেলের ক্যাফে এবং একটি পার্টি অফিসেও যান। শওকতের বাড়ি থেকে কিছুটা দূরে মৌখালি ব্রিজ সংলগ্ন ‘অরণ্যের কূলে’ নামের একটি রেস্টুরেন্টেও তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে দাবি, ওই রেস্টুরেন্টের মালিক ইমরান মোল্লা। প্রাক্তন বিধায়কের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি একাধিক নথি ও তথ্য সংগ্রহ করছেন এনআইএ আধিকারিকরা। এদিন শওকতের ভাই আবু জাফর মীরের বাড়িতেও হানা দেয় NIA।

পাটক্ষেতে উদ্ধার মহিলার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা