তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন চ্যালেঞ্জের সামনে টিম ইন্ডিয়া। আইপিএল শেষ হওয়ার পর এবার জাতীয় দলে ফিরছে ক্রিকেটাররা। শুক্রবার (৬ জুন) থেকে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। সেই ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে দল নির্বাচন নিয়ে চলছে জোর জল্পনা। এই পজিশনের জন্য সাই সুদর্শন এবং দেবদত্ত পাডিক্কলের নাম উঠে আসছিল। তবে তিন নম্বর ব্যাটিং পজিশনে সাই সুদর্শনের ওপরই যে আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট, তা স্পষ্ট করে দিলেন হেড কোচ গৌতম গম্ভীর।

ইংল্যান্ড সফরে ২০২৫ সালে প্রথমবার তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন সাই। যদিও সেই সিরিজে প্রত্যাশামতো ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেননি তিনি। ছয় ম্যাচে ২৭.৪৫ গড়ে ৩০২ রান করেছিলেন গুজরাত টাইটান্সের এই ব্যাটার। এরপরও তাঁর সম্ভাবনার উপর ভরসা হারায়নি ভারতীয় দল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম গম্ভীর বলেন, ‘সাই সুদর্শন যথেষ্ট সুযোগ পায়নি। তাঁর মতে, একজন ক্রিকেটারের সামর্থ্য বিচার করতে কয়েকটি ম্যাচ যথেষ্ট নয়। গম্ভীরের বক্তব্য, আইপিএলে সাই ৭০০ রান করেছেন, ফলে তাঁর বর্তমান ফর্ম নিয়ে কোনও প্রশ্ন ওঠে না। যদি চার-পাঁচটি ম্যাচের ভিত্তিতে পারফর্ম্যান্স বিচার করা হয়, তা হলে কোনও ক্রিকেটারকেই গড়ে তোলা সম্ভব হবে না।’ তবে সাইয়ের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, তা নিয়ে টিম ম্যানেজমেন্ট আশাবাদী। 

আরও পড়ুন: এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন দেবদত্ত পাডিক্কল। ছয় ম্যাচে ৫৪৩ রান করেছিলেন তিনি। গড় ছিল ৬০.৩৩। তবুও আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গৌতম গম্ভীরের মন্তব্য থেকে স্পষ্ট, তিন নম্বর ব্যাটিং পজিশনে সাই সুদর্শনের উপরেই ভরসা রাখছে ভারতীয় দল। এখন দেখার, মাঠে নেমে সেই আস্থার মর্যাদা কতটা দিতে পারেন তরুণ এই ব্যাটার।

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন