ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর ঝাড়গ্রাম জেলায় তৃণমূলের এই প্রথম কোনও বড় মাপের নেতা গ্রেফতার হলেন। ধৃত নবু গোয়ালা(Nabu Goyala) ঝাড়গ্রাম শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি ও ঝাড়গ্রাম পুরসভার বর্তমান কাউন্সিলর। ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জোর করে জমি দখলের অভিযোগে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম থানার(Jhargram P.S.) পুলিশ। ধৃতকে শুক্রবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় নবু গোয়ালা-সহ মোট আট জনের বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, ভয় দেখিয়ে টাকা আদায় এবং জোর করে জমি দখলের চেষ্টা করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশের দাবি অভিযোগকারীর বয়ান, জমি সংক্রান্ত নথি এবং ঘটনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বক্তব্য খতিয়ে দেখা হয়েছে। তদন্তে উঠে আসা তথ্য প্রমাণের ভিত্তিতেই বৃহস্পতিবার নবু গোয়ালাকে গ্রেফতার করা হয়। অভিযোগে নাম থাকা বাকি অভিযুক্তদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ বলে সূত্রের খবর।শুক্রবার আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবু গোয়ালা বলেন, “যাঁরা অভিযোগ করেছেন, তাঁরা জানেন কেন আমাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের সত্যতা আদালতে প্রমাণ করতে হবে। আমি আইনের উপর ভরসা রাখছি।” পরে মামলার শুনানি শেষে তদন্তের স্বার্থে তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।নবু গোয়ালার গ্রেফতারিকে ঘিরে জেলা রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন ঝাড়গ্রাম(Jhargram) শহর তৃণমূলের সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে তিনি ঝাড়গ্রাম পুরসভার কাউন্সিলর।

ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং গ্রেফতারি রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর ঝাড়গ্রাম জেলায় শাসকদলের প্রথম সারির কোনও নেতার বিরুদ্ধে এমন পদক্ষেপের ঘটনা এই প্রথম বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।তবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না বলে মনে করিয়ে দিচ্ছেন আইনজীবীদের একাংশ। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। মামলায় নাম থাকা অন্য অভিযুক্তদের ভূমিকাও তদন্তের আওতায় রয়েছে। উল্লেখ্য বৃহস্পতিবার পুর সভার বোর্ড মিটিংএর পর নবু গোয়ালা সহ অন্যান্য কাউন্সিলরদের লক্ষ করে ডিম ছোড়া হয়েছিল এবং মারধোর করা হয়েছিল। ওই ঘটনার পরেই পুলিশ নবুকে গ্রেফতার করে।

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?