অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে গেল পুলিশ। সোমবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিস দিয়ে আসে পুলিশ। প্রথমে দরজায় বারবার কলিং বেল পুলিশের পক্ষ থেকে বাজানো হয়। কিন্তু কেউ দরজা না খুললে অরূপ বিশ্বাসের(Arup Biswas) বাড়ির দরজায় নোটিস টাঙিয়ে দিয়ে আসে পুলিশ। সোমবার সল্টলেকের মেসি কাণ্ডে বিধাননগরের দক্ষিণ থানায়(Bidhannagar South P.S.) তলব করা হয়েছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। সকাল ১১ টায় তাঁকে হাজির হতে বলা হয়েছে। এর আগেও তাঁকে গত বৃহস্পতিবার হাজির হতে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। আইনজীবী মারফত চিঠি দিয়ে ১৪ দিনের সময় চেয়েছিলেন।

কিন্তু তদন্তের স্বার্থে বিধাননগর কমিশনারেট সময় দিতে নারাজ। শনিবার রাতেই অরূপ বিশ্বাসকে দ্বিতীয় নোটিস পাঠানো হয়। আর রবিবার সকাল হতেই তাঁর বাড়ির দরজায় গিয়ে কলকাতা পুলিশ বিধাননগর পুলিশের তলবের নোটিস সাঁটিয়ে দিয়ে আসে। যুবভারতীতে লিয়োনেল মেসির অনুষ্ঠানে যিনি আয়োজক ছিলেন সেই শতদ্রুর অভিযোগের ভিত্তিতে সম্প্রতি এফআইআর দায়ের হয়েছে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন শতদ্রু। সেই অভিযোগের ভিত্তিতে মোট পাঁচটি এফআইআর(FIR) দায়ের হয়েছে। অভিন্ন উদ্দেশ্য, তোলাবাজি, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

সেই অভিযোগের ভিত্তিতেই এবার প্রাক্তন ক্রীড়া মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বিধাননগর পুলিশ। কারণ অনুষ্ঠানের দিন বিশৃঙ্খলা জেনে বহু দর্শক টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি। এরপর বিতর্ক তৈরি হলে ক্রীড়া মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অরূপ বিশ্বাস।এফআইআর দায়ের হওয়ার পর কলকাতা হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আগামী ৯জুন অরূপ বিশ্বাসের জামিনের মামলার শুনানি রয়েছে। তার মধ্যেই ৭ জুন সোমবার বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছে তাঁকে।

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য