আয়ুষ্মান ভারত নিয়ে মউ স্বাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে বাংলার সঙ্গে কার্যকরীভাবে জুড়তে চলেছে ‘আয়ুষ্মান ভারত’। এই বিষয় নিয়ে দিল্লিতে মউ স্বাক্ষর করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার ১ কোটি ৪৬ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে। সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিজ্ঞানভবনে স্বাক্ষরিত হবে মউ। এদিনের অনুষ্ঠানে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও।

কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ বাংলার মানুষের চিকিৎসা ব্যবস্থায় বিরাট বদল আনবে। রবিবার নিউটাউনে এক অনুষ্ঠান থেকে এই মউ স্বাক্ষর করার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা ছিল, এবার থেকে মানুষের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি আসবে। আয়ুষ্মান ভারতের কার্ড হাতে পেয়ে যাওয়ার পর থেকে ৫ লক্ষ টাকা করে চিকিৎসার খরচ পাওয়া যাবে। আগের সরকার এই প্রকল্প করতে দেয়নি বলেও কটাক্ষ করেছেন তিনি। সোমবার দিল্লিতে মউ স্বাক্ষর করার পরে কলকাতাতে ফিরে আসবেন তিনি।

বাংলায় ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার মউ স্বাক্ষর হওয়ার পরে কার্যকর হয়ে যাবে এই প্রকল্প। ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিল। কিন্তু বাংলায় তৎকালীন সরকার এই কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেয়নি। তাঁরা স্বাস্থ্যসাথী চালু করেছিল। রাজ্যে পালাবদল হওয়ার পরে নতুন সরকার ঘোষণা করে পশ্চিমবঙ্গেও আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, রাজ্যের যে ৬ কোটি মানুষ তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত করা হচ্ছে। পাশাপাশি নতুন করে এই প্রকল্পে আবেদন করা যাবে। সোমবার আনুষ্ঠানিকভাবে ‘আয়ুষ্মান ভারত’-র সঙ্গে যুক্ত হয়ে গেলে প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন বাংলার মানুষ।

 

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১