২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমের সাংরা অঞ্চল সভাপতি সাধন মন্ডল সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁদের সিউড়ি আদালতে নিয়ে আসা হয়েছিল। তাদের দেখে চোর চোর স্লোগান দিতে থাকে স্থানীয়রা। ৪ জনকে ১৫ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বীরভূমের সাংরা অঞ্চল সভাপতি সাধন মন্ডল সহ ৪ জনের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে। বিজেপি কর্মীদের মারধর করা থেকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সোমবার অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছিল সাঁইথিয়া থানার পুলিশ। মঙ্গলবার  ধৃতদের সিউড়ি জেলা আদালতে তোলা হয়। ধৃত ৪ জনকে ১৫ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের দেখে আদালত চত্বরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওঠে চোর চোর স্লোগান। এতদিনের ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাঁরা। 

স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতা সাধন মন্ডল চাল চুরি করেছেন। ১০০ দিনের কাজেও দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি এলাকাতে ভয়ও দেখাত সাধন ও তাঁর সাঙ্গপাঙ্গরা। এবার তাঁদেরই গ্রেফতার করা হয়েছে। ক্ষমতায় আসার পরে হিংসা দমনের জন্য ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে নতুন সরকার। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার একাধিক মামলার ফাইল খোলা হয়েছে। জেলা থেকে গ্রাম, শহরের দিকে দিকে গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা-কর্মী থেকে প্রাক্তন মন্ত্রী। কোনওভাবে অন্যায়কে বরদাস্ত করা হবে না বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ