বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বিজেপি নেত্রীর বাড়ির বাগানে রাখা বোমা, আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ। শুধু তাই নয়, গেটে ঝোলানো হয়েছে শ্বশানের জিনিসপত্রও।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেি বিপাকে! বিজেপি নেত্রীর বাড়ির বাগানে রাখা বোমা, আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ। শুধু তাই নয়, গেটে ঝোলানো হয়েছে শ্বশানের জিনিসপত্রও। যার মধ্যে রয়েছে রামাবলি, ধুপ, গীতা, ফুলের মালা, তুলো, রামাবলী, আলতা। সঙ্গে কাগজে লেখা হুমকি, ‘মুখ বন্ধ কর, না হলে শেষ।’ ঘটনাটি ঘটেছে, বুধবার (১০ জুন) টাকি পৌরসভা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি নেত্রী চিত্রা দে ঘোষের বাড়িতে। আজ সকালে বাড়ির গেটে এমন ভয়াবহ জিনিসপত্র ঝুলতে দেখতে পান। পাশেই একটি ব্যাগের মধ্যে পড়েছিল বোমা, আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ। সঙ্গে লেখা চিঠি। যা দেখে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান চিত্রা এবং তাঁর পরিবার। চেঁচামেচি শুরু করতেই পাড়ার লোকজন তাঁর বাড়িতে উপস্থিত হন। প্রতিবেশীদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় প্রথমবার জয় পেয়েছে বিজেপি। পতন হয়েছে ১৫ বছরের তৃণমূল শাসন। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় বসার পর থেকেই দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে অ্যাকশনে নেমেছেন তিনি। তোলাবাজি, কাটমানি, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতাকর্মী। তাবড় তাবড় নেতারাও গ্রেফতার হচ্ছেন। সঙ্গে তৃণমূলের দলেও ভাঙন শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ের মতো দাপুটে নেতারা। কিন্তু ভোট পরবর্তী হিংসা এখনও বর্তমান। জেলায় জেলায় টার্গেট হচ্ছেন বিজেপি নেতাকর্মীরা। বাড়িতে বোমা, আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ উদ্ধারের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেত্রী চিত্রা। দোষীদের খুঁজে বের করে তাঁদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন চিত্রা এবং এলাকার মানুষজন।

এই বিষয়ে চিত্রা জানিয়েছেন, ‘আজ সকালে বাড়ির বাগানে জল দিতে গিয়েছিল তাঁর শ্বশুর। তখনই ওই ব্যাগটি দেখতে পান তিনি। সঙ্গে গেটের মধ্যে শ্মশানের জিনিসপত্র রাখা রয়েছে। কারা করেছে আমি বলতে পারব না। আসলে টাকি দুর্নীতির বিরুদ্ধে আমি বেশ কয়েকদিন আগে মুখ খুলেছিলাম। ফেসবুকে পোস্ট করছিলাম। এর আগেও আমাকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। এটা তৃণমূলের ছাড়া আর কারও কাজ নয়। তাঁরাই এমন ঘটনা ঘটাত। তবে এ সব দিয়ে আমার মুখ বন্ধ হবেনা। আমি প্রতিবাদ চালিয়ে যাবই। ভবিষ্যতে দলের অনুমতি নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবো।’ এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মলয় দাস জানিয়েছেন, ‘ভোটের আগে থেকেই আমাদের এলাকা উত্তপ্ত রয়েছে। যাঁরা যাঁরা এই ঝামেলায় যুক্ত রয়েছেন তাঁদেরকে আমরা চিনি। অবশ্যই এটা তৃণমূলের লোকজনের ছাড়া কারো কাজ নয়। ভোটে ঝামেলার জন্যে এগুলো মজুত করেছিল। কিন্তু এখন তৃণমূল নড়বড়ে হওয়ার কারণে তাঁরা এইসব ভয়াবহ জিনিসপত্র এর তাঁর বাড়িতে রেখে দিয়ে বিপদ ঘটানোর চেষ্টা করছে। ভোটের আগে আমাদের একজন নেতার বাড়িতে বোমা পড়েছে। ভোট পরবর্তীতে আবারও তৃণমূলের লোকজন এখানে ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আমরা তা বরদাস্ত করব না। ইতিমধ্যেই প্রশাসনকে আমরা বিষয়টি জানিয়েছি। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে আমাদের।’

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের