যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত।স্বাস্থ্য দফতরের দায়িত্বে গেলেন শারদ্বত মুখোপাধ্যায়। স্বরাষ্ট্র দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের হাতেই থাকছে। এর পাশাপাশি আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব এবং বিদ্যুৎ দফতর মুখ্যমন্ত্রীর অধীনে থাকছে। বুধবার নিউটাউনে রামমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CMSuvendu Adhikari)। সেখানেই উপস্থিত ছিলেন শারদ্বত মুখোপাধ্যায় । স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিউটাউনের রাম মন্দিরের অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেন। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন এবং জল সম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে নিশীথ প্রামাণিককে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের দায়িত্ব পেয়েছেন অশোক কীর্তনীয়া। দিলীপ ঘোষকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পাশাপাশি কৃষি বিপণন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দফতরের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

অগ্নিমিত্রা পালকে(Agnimitra Paul) পুর এবং নগর উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। দীপক বর্মনকে প্রাথমিক শিক্ষা বিভাগ সহ আবাসন ও ক্ষুদ মাঝারি এবং কুটির শিল্প দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে শংকর ঘোষকে। রাজ্যের বনমন্ত্রী হয়েছেন মনোজ কুমার ওরাওঁ । পরিবহন ও শ্রম দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন সিংকে। গৌরীশংকর ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে গ্রন্থাগার দফতরের পাশাপাশি অনগ্রসর শ্রেণীর উন্নয়ন দফতরের । রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে। রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত। বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের দায়িত্ব পেয়েছেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি  দফতরের দায়িত্ব পেলেন অজয় কুমার পোদ্দার।

কৃষি দফতরের দায়িত্ব পেয়েছেন দুধ কুমার মণ্ডল। রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন মালতি রাভা রায়, রাজেশ মাহাতো ও ইন্দ্রনীল খাঁ। এদের মধ্যে ইন্দ্রনীল খাঁ রাজ্যের যুব ও ক্রীড়া দফতরের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব পেয়েছেন। রাজেশ মাহাতোকে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ উন্নয়ন ও মৎস্য দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। মালতি রাভা রায়কে নারী ও শিশু কল্যাণ দফতরের পাশাপাশি self employment and develoment of program মনিটরিং দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিমন্ত্রী হয়েছেন মোট ১৯জন।

রাজ্যের আদিবাসী উন্নয়ন এবং সেচ ও জলপথ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জুয়েল মুর্মু। রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন হরেকৃষ্ণ বেরা। পরিবহন এবং অর্থ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আনন্দময় বর্মন এই আনন্দময় বর্মণ। কৃষি বিপণন দফতর এবং ক্ষুদ্র কুটির এবং স্বল্প সঞ্চয় দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন অশোক দিন্ডা । বিশাল লামাকে পার্বত্য উন্নয়ন এবং মাদ্রাসা দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শান্তনু প্রামাণিককে খাদ্য এবং খাদ্য সরবরাহ  ও পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী, পূর্ণিমা চক্রবর্তীকে পর্যটন এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী, কৌশিক চৌধুরীকে প্রাথমিক শিক্ষা বিভাগ ও দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে আনা হয়েছে। ভাস্কর ভট্টাচার্য পিএইচই ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী হলেন। দিবাকর ঘরামিকে বন এবং পরিবেশ দফতরের প্রতিমন্ত্রী , অমিয় কিষ্কুকে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী, কলিতা মাঝিকে আবাসন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে এবং গার্গীদাস ঘোষকে বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে ,বিরাজ বিশ্বাসকে আইন ও বিচারবিভাগীয় দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে এবং দীপঙ্কর জানাকে ভূমি ও ভূমি রাজস্ব এবং পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী দায়িত্বে ও সুমনা নস্করকে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে আনা হয়েছে ।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক