দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনিও নাকি? অবশেষে আজ রবিবার (১৪ জুন), পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী ঘোষ। পূর্বতন শাসনামলে তাঁকে শাড়ি ছাড়া দেখা যেত না, মাথায় লম্বা চুলে খোপা করা, কপালে টিপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চপ্পল পায়ে এদিক-ওদিক দাপিয়ে বেড়াতেন। এমনকী প্রায়শই তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘মিনি ভার্সন’ বলা হত। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কিছুদিন পর থেকেই তিনি গায়েব। চারিদিকে তাঁকে খোঁজাখুঁজি শুরু! হ্যাঁ, কথা হচ্ছে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে নিয়ে। তৃণমূলকে হারিয়ে বিপুল আসন পেয়ে বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তারপরেও তৃণমূলের হয়ে মুখ খুলেছিলেন সায়নী।

গত ২ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা আন্দোলনের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছিলেন তিনি। তারপর থেকেই তিনি চুপ! খোঁজ পাওয়া যাচ্ছিল না সায়নীর। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি সক্রিয় ছিলেন না। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিন কয়েক আগে কলকাতা বিমানবন্দরে দেখা যায় তাঁকে। সেই সাদা শাড়ি পরা সায়নী আর নেই, এখন তিনি জিন্স-টিশার্টে নেত্রী। সাংবাদিক দেখেই তড়িঘড়ি ক্যামেরা এড়িয়ে চলে যান। এতদিন কোথায় ছিলেন তিনি? তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনিও নাকি? দিল্লি থেকে ফিরলেন? বাড়ে জল্পনা। 

পালাবদলের বাংলায় তৃণমূল ভেঙে খান খান। বিধানসভার মতো তৃণমূলের লোকসভাতেও ভাঙন। বিধানসভায় ঋতব্রত বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে ‘নতুন তৃণমূল ব্লক।’ অন্যদিকে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ সাংসদরা তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়েছেন। তাঁদের নেতৃত্বে তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরে নাম লিখিয়েছেন ১৯ জন তৃণমূল সাংসদ।  এখন নাকি সেটা বেড়ে ২২ জন হয়েছে! তবে বিজেপিতে যোগ নয়, NDA-কে সমর্থন করতে চায়, সেই আর্জি নিয়ে গত সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ১৯ জন সাংসদের সই করা একটি চিঠি জমা দিয়েছেন কাকলি। সেখানেই সই রয়েছে সায়নী ঘোষেরও। এরপর থেকেই জল্পনা, পালাবদলের বাংলায় মমতা-অভিষেকের হাত ছেড়ে ডিগবাজি খেয়ে বিদ্রোহীদের সঙ্গে নাম লেখালেন তিনিও! বিতর্কের ধুম ওঠে।

যদিও জল্পনা-কল্পনার মধ্যেই সায়নীকে যুব কংগ্রেসের সভানেত্রী পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। এত সব কিছুর মধ্যেও কোনও মন্তব্য ছিল না যাদবপুরের সাংসদের। অবশেষে আজ দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে সাংবাদিকদের তিনি বললেন, ‘এখন কিছু বলব না। যখন বলার সময় আসবে বলব। ধীরে-ধীরে সব জানতে পারবেন সময় যখন আসবে। আমি সাংবাদিকদের জবাব দেব না। জবাব দিতে হলে সংসদীয় এলাকার মানুষকে দেব।’ রবিবার বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে দিল্লিতে উড়ে গিয়েছেন সায়নী। তাঁর পরনে কূর্তি-জিন্স। চুল ছোট ছোট করে কাটা। আগামিকাল অর্থাৎ সোমবার অধ্যক্ষের কাছে যাবেন তাঁরা। সাংসদদের সই করা যে চিঠিটি প্রকাশ্যে এসেছে তাতে ১০ নম্বরে নাম রয়েছে সায়নীর।

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের