তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের আবেদন! ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিলেন অরূপ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে। সূত্রের খবর, বেসরকারি ব্যাঙ্কে সমস্ত রকম লেনদেন বন্ধ করে দেওয়ার আবেদন জানান তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস৷ আবেদন জানিয়ে তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন৷ এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। 

এদিকে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও নানা জল্পনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি ও নেতা ভিন্ন অবস্থান নিয়েছেন এবং দলীয় নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক নেতার যোগাযোগ ও বৈঠকের খবরও সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে, কিছু বিদ্রোহী নেতা-সাংসদের নতুন রাজনৈতিক মঞ্চে যোগদানের খবরও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। একইসঙ্গে দলীয় নাম, প্রতীক এবং সম্পত্তির মালিকানা নিয়ে আইনি লড়াইয়ের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, দলীয় সম্পত্তি ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অ্যাকাউন্টে লেনদেন সীমিত রাখার চেষ্টা করা হতে পারে। অন্যদিকে, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে নতুন দল এনসিপিআই-তে যোগ দিয়েছেন বিদ্রোহী সাংসদেরা৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই তৃণমূলের নাম, দলীয় প্রতীক এবং সম্পত্তি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন৷ এমন পরিস্থিতিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হয়েছে কালীঘাট তৃণমূলের তরফে। চিঠিতে সই দেখা গিয়েছে বর্তমানে ‘নিখোঁজ’ নেতা অরূপ বিশ্বাসের৷

আরও পড়ুন: ‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ব্যাঙ্কে দেওয়া চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছেন, বর্তমানে একাধিক গোষ্ঠী নিজেদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (AITC)-এর বৈধ প্রতিনিধি ও পদাধিকারী বলে দাবি করছে। এর ফলে দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনার অধিকার কার হাতে রয়েছে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চিঠিতে অরূপ বিশ্বাস উল্লেখ করেছেন, এই পরিস্থিতিতে সংগঠনের আর্থিক সম্পদ সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। তাঁর বক্তব্য, বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অথবা উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে বর্তমান অবস্থা বজায় রাখা উচিত। পাশাপাশি কোনও ধরনের ডেবিট লেনদেন বা পরিচালনাগত পরিবর্তন অনুমোদন না করারও অনুরোধ জানিয়েছেন তিনি।

অরূপ বিশ্বাস আরও লিখেছেন, আগে হিসেব ও আর্থিক সংক্রান্ত বিভিন্ন অভিযোগের কারণে তাঁকে নানা প্রশাসনিক ও আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে। দলীয় কাজের স্বার্থে তিনি নিয়মিত চেকে স্বাক্ষর করতেন এবং জরুরি আর্থিক প্রয়োজনে সেই চেকগুলি পার্টি অফিসে সংরক্ষিত থাকত বলেও উল্লেখ করেছেন। চিঠিতে তিনি দাবি করেছেন, দলের বহু নির্বাচিত জনপ্রতিনিধি বর্তমানে আগের অবস্থানে নেই। তাঁর বক্তব্য অনুযায়ী, ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন এবং ৬০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন হয় দল ছেড়েছেন, নয়তো প্রকাশ্যে বর্তমান নেতৃত্বের বিরোধিতা করেছেন। এর ফলে দলীয় কর্তৃত্ব, নিয়ন্ত্রণ ও সম্পদের মালিকানা নিয়ে গুরুতর বিরোধ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অরূপ বিশ্বাসের আশঙ্কা, এই পরিস্থিতিতে দলীয় তহবিল এমন ব্যক্তিদের হাতে ব্যবহৃত হতে পারে, যাঁদের বৈধ কর্তৃত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। তাই দলীয় অর্থ কেবলমাত্র বৈধ ও অনুমোদিত নেতৃত্বের নিয়ন্ত্রণে থাকা উচিত বলেই তিনি মত প্রকাশ করেছেন।

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা