লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ রেল দুর্ঘটনা ব্রিটেনের রাজধানী লন্ডনের উপকণ্ঠে। দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে প্রাণ হারালেন এক ট্রেনচালক। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮৯ জন যাত্রী। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  লন্ডন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত বেডফোর্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বেডফোর্ড শহরের বাইরে দুই ট্রেনের মধ্যে এই তীব্র সংঘর্ষের পর স্থানীয় প্রশাসন ওই এলাকায় জারি করা হয়েছে ‘মেজর ইনসিডেন্ট’।

রেল ট্র্যাকিং তথ্য অনুসারে, কর্বি থেকে বিকেল ৪টা ৪০ মিনিটে এবং নটিংহাম থেকে বিকেল ৩টা ৫০ মিনিটে ছেড়ে আসা দুটি ট্রেন একই দিকে লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেল প্রায় ৫টা ১৫ মিনিট নাগাদ বেডফোর্ড শহরের বাইরে ট্রেন দুটির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। স্থানীয় সময়শুক্রবারসন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনার এই খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে বেডফোর্ড ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে যায় বিমান অ্যাম্বুলেন্স, ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের বিশেষজ্ঞ দল, বেডফোর্ডশায়ার পুলিশ এবং স্থানীয় দমকল বাহিনী। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: জামাইষষ্ঠীতেও দুর্যোগ! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই রেল দুর্ঘটনায় ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়াও ২২ জন গুরুতর আহত হয়েছেন এবং ৫৬ জন সামান্য চোট পেয়েছেন। ন্যাশনাল ইউনিয়ন অব রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (আরএমটি)-এর সাধারণ সম্পাদক এডি ডেম্পসি নিশ্চিত করেছেন যে নিহত ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত ট্রেনগুলির একটির চালক ছিলেন। দুর্ঘটনার কবলে পড়া ট্রেনের যাত্রী পিটার ন্যাপ জানান, কোনও ধরনের সতর্ক সংকেত ছাড়াই আচমকা সংঘর্ষটি ঘটে। তাঁর কথায়, ‘আচমকাই একটা বিকট শব্দে ধাক্কা লাগে। একটি কামরা রেললাইন থেকে সম্পূর্ণ ছিটকে যায়। এরপর চারদিকে শুধু ধোঁয়া দেখতে পাই। ট্রেনের ভিতরে যাত্রীরা আতঙ্কে চিৎকার করছিলেন, কেউ কাঁদছিলেন, আবার কেউ হতভম্ব হয়ে বসে ছিলেন। পিটার নিজেও সামান্য চোট পেয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ দরজার ফাঁক দিয়ে বাইরে এসে দেখলাম অনেকেই গুরুতর জখম হয়েছেন। কয়েকজনের পা ভেঙে গিয়েছিল।’

রেলকর্মীদের সংগঠন আরএমটি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে আহত যাত্রী ও রেলকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে গভীর শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (Keir Starmer)। তিনি এক্স-এ এক বার্তায় বলেন, ‘যিনি প্রাণ হারিয়েছেন তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। যারা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, তাদের কথা আমি প্রতিনিয়ত ভাবছি এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ অন্যদিকে ট্রেন পরিচালনাকারী সংস্থা ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার জেরে শুক্রবার সেন্ট প্যানক্রাস স্টেশন থেকে আসা-যাওয়া সব ট্রেন পরিষেবা স্থগিত রাখা হয়েছিল। শনিবারের পরিষেবাও পরিস্থিতি পর্যালোচনা করে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদেশের উপহার কি আর পৌঁছাবে? থাই এয়ারওয়েজের খামখেয়ালিপনায় চরম দুর্ভোগে যাত্রীরা

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ব্রাজিল

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

FIFA WORLD CUP 2026: তুরস্ককে ১-০ গোলে হারাল প্যারাগুয়ে

ট্রাম্পের ইউ-টার্ন? জি৭-এ সম্মেলনে ‘আমিই বস’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯