ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় ধাক্কা ভারতীয় শিবিরে! ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে দেখা যাবে না। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা হার্দিক পাণ্ড্যকে শেষ পর্যন্ত ওডিআই দলে রাখা হচ্ছে না। এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণেই আপাতত ৫০ ওভারের ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে ভারতের এই তারকা অলরাউন্ডারকে। 

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি হার্দিক পাণ্ড্য। বিশেষ করে একজন অলরাউন্ডার হিসেবে একাধিক ওভার বল করার মতো শারীরিক সক্ষমতা তাঁর এখনও হয়নি। সেই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে তাঁকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগেও মনে করা হচ্ছিল, রিহ্যাভ শেষে খুব শীঘ্রই একদিনের ক্রিকেটে ফিরতে পারবেন হার্দিক। তাই প্রাথমিকভাবে হার্দিককে দলে রাখা হয়। কিন্তু তাঁর ফিটনেস নিয়ে সমস্যা থাকায় কোনও রিস্ক নিল না ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএল ২০২৬-এ মুম্বই-ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময়ে পিঠের পেশিতে টান লাগে। সেই চোট থেকে সেরে ওঠার জন্য হার্দিক পাণ্ড্য সম্প্রতি বেঙ্গালুরুতে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্সে একটি শারীরিক পরীক্ষা করিয়েছিলেন। তিনি অনুশীলন সেশনে পুরো ১০ ওভার বলও করেছিলেন, যা তাঁর দ্রুত ফিরে আসার আশা জাগিয়েছিল। তবে এর মাঝেই ফের সমস্যায় পড়েন এই অলরাউন্ডার। জানা গিয়েছে, চলতি মাসের শুরুতে অনুশীলনের সময় তাঁর কোয়াড্রিসেপস পেশিতে নতুন করে টান লাগে। সেই কারণেই আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজেও খেলতে পারেননি তিনি। চিকিৎসক এবং ফিটনেস বিশেষজ্ঞরা এখন তাঁর ওপর বাড়তি চাপ না দেওয়ার পক্ষেই মত দিয়েছেন।  
আইপিএল ২০২৬ মরশুমেও চোটের কারণে একাধিক ম্যাচ মিস করতে হয়েছিল হার্দিককে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে গিয়ে পিঠের পেশিতে চোট পান তিনি। যদিও মরশুমের শেষদিকে দলে ফিরেছিলেন, তবুও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। হার্দিকের অনুপস্থিতি ভারতের সীমিত ওভারের দলের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ব্যাট ও বল দুই বিভাগেই সমান কার্যকর হওয়ায় তিনি দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ম্যাচের শেষ দিকে দ্রুত রান তোলা এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা তাঁকে দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটারে পরিণত করেছে।
দক্ষিণ আফ্রিকায় আসন্ন ২০২৭ ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট হার্দিকের ফিটনেস নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না। তাই সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে পর্যাপ্ত বিশ্রামের মধ্যেই রাখা হবে বলে জানা গিয়েছে। এদিকে হার্দিকের বিকল্প হিসেবে ভবিষ্যতের পরিকল্পনাও শুরু করে দিয়েছে ভারতীয় দল। তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির অগ্রগতির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। সহকারী কোচ রায়ান টেন ডোয়েসকাটও তাঁকে ভবিষ্যতে হার্দিকের বিকল্প হিসেবে গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন। ফলে ইংল্যান্ড সিরিজে হার্দিকের অনুপস্থিতি যেমন হতাশার, তেমনই নতুন মুখদের সামনে নিজেকে প্রমাণ করার বড় সুযোগও তৈরি করছে।

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা