ইরানের দুর্ভেদ্য রক্ষণ দুর্গে আটকে গেল বেলজিয়াম, লাল কার্ড দেখলেন বেলজিয়ামের নাথান

Share:

নিজস্ব প্রতিনিধি, লস অ্যাঞ্জেলেস: যুদ্ধের ক্ষেত্র কিংবা ফুটবল মাঠে- বিনা যুদ্ধে এক সুতো জমি ছাড়তে নারাজ ইরান। রবিবার (২১ জুন) রাতে লস অ্যাঞ্জেলসের দর্শকরা এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী থাকলেন। গোটা ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েছে বেলজিয়াম। প্রতিপক্ষ ইরানের রক্ষণ ভাঙতে মোট ২৩টি শট নিয়েছে। তার মধ্যে গোল লক্ষ্য করে শট ছিল সাতটি। তেকাঠির নিচে দাঁড়িয়ে একাই সাত-সাতবার দলের নিশ্চিত পতন রোধ করেছেন ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ। জয় তো হাসিল হয়নি, উল্টে ম্যাচের ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বেলজিয়ামের নাথান এনগয়কে। দুই ম্যাচ শেষে বেলজিয়াম ও ইরান-উভয় দলের ঝুলিতে ২ পয়েন্ট। ফলে নকআউটে যাওয়ার জন্য গ্রুপের শেষ ম্যাচ দুদলের কাছেই ‘বাঁচা-মরার’ লড়াই।

ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপায় বেলজিয়ানরা। অন্যদিকে ইরানের খেলোয়াড়দের কৌশল ছিল রক্ষণ বাঁচিয়ে সুযোগমতো প্রতি আক্রমণে গিয়ে প্রতিপক্ষের তেকাঠির নিচে বল গলানো।  ​ম্যাচের শুরু থেকেই বেলজিয়ামের  কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, লিয়ান্দ্রো ত্রোসার্ড ও ম্যাক্সিম ডি কুইপাররা একের পর এক আক্রমণে ইরানের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছিলেন।  ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটের মাথায় ইরানের ডিফেন্ডারকে ফাউল করে হলুদ কার্ড দেখে বসেন বেলজিয়াম তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। ম্যাচের ২৬ মিনিটে ফ্রি কিক পায় ইরান। এহসান হাজসাফির বাড়ানো পাস ধরে বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি। কিন্তু ভিএআর দেখে অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি। ম্যাচের ৩২ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইরানের সাঈদ এজাতোলাহি। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খোলস ছেড়ে মাঝে মধ্যেই আক্রমণে ওঠে ইরানের খেলোয়াড়রা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধৈর্য্য হারাতে থাকেন রুডি গার্সিয়ার শিষ্যরা। ৬৬ মিনিটে ঘটে নাটকীয় ঘটনা। বেলজিয়ামের ডিফেন্ডার নাথান এনগয়ের অসতর্কতায় বল পেয়ে যান তারেমি। গোলের দিকে এগিয়ে যাওয়ার সময় তাকে ফাউল করেন এনগয়, এমনকি জার্সি টেনে ধরেন। ফলে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।  বেলজিয়াম ১০ জনের দলে পরিণত হয়। এনগয়ের লাল কার্ডের পর রক্ষণাত্মক খেলা শুরু করে বেলজিয়াম। উল্টে বেশ কয়েকটি আক্রমণ শানায় ইরান। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে কোন দলই কাঙ্খিত গোল পায়নি।

 

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার