বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ চলাকালীন জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ পেলেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। খেলার মধ্যেই তিনি টুর্নামেন্ট ছেড়ে ফিরছেন দেশে। বিশ্বকাপে ফ্রান্সকে নিয়ে যখন ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে তখনই মা’কে চিরকালের জন্য হারালেন দিদিয়ের দেশম। 

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট নিশ্চিত করেছে ফ্রান্স। দল যখন দারুণ ছন্দে, ঠিক তখনই মায়ের মৃত্যুর খবর পান কোচ দিদিয়ের দেশম। দেশে ফিরে যাওয়ার কারণেই গ্রুপ ‘আই’-এ নরওয়ের বিপক্ষে ফ্রান্সের শেষ ম্যাচে দলের ডাগআউটে থাকছেন না এই অভিজ্ঞ কোচ।   মঙ্গলবার (২৩ জুন) ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘নরওয়ে-ফ্রান্স ম্যাচের আগে দিদিয়ের দেশম  অনুশীলন সেশন পরিচালনা করতে পারবেন না। শুক্রবার গ্রুপ ‘আই’-তে ব্লুসদের শেষ ম্যাচেও তিনি বেঞ্চে উপস্থিত থাকবেন না।’ 

এফএফএফ জানিয়েছে যে,  দেশম মঙ্গলবার (২৩ জুন) সকালে তাঁর মায়ের মৃত্যুর খবর জানতে পেরেছেন এবং তিনি অত্যন্ত শোকাহত। মায়ের  অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ফ্রান্সে ফিরে যাচ্ছেন। এফএফএফ আরও জানিয়েছে যে, ফেডারেশন সভাপতি ফিলিপ দিয়ালোর সঙ্গে আলোচনার মাধ্যমে দেশম তার অনুপস্থিতিতে ফ্রান্সের দায়িত্ব সহকারী কোচ গি স্টেফানের কাছে হস্তান্তর করেছেন।  ফেডারেশন জানিয়েছে, “এই অত্যন্ত বেদনাদায়ক মুহূর্তে আমরা কোচ ও তার পরিবারের পাশে রয়েছি।’  

 

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাওয়ার আর্জি খারিজ করল আদালত

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘অত্যন্ত কঠিন ছিল ২ বছর’, পদ্মভূষণ সম্মানের পর দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অলকা

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b