কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ২০২২ সালের বিশ্বকাপে স্বপ্নপূরণ হয়নি। গ্রুপ পর্বেই বিদায় জানাতে হয়েছিল। তবে এবার আর স্বপ্ন ভঙ্গ হল না। দুরন্ত খেলে নকআউট পর্বে পৌঁছে গেল কলম্বিয়া। ১-০ গোলে কঙ্গোকে হারিয়ে কলম্বিয়া চাপে ফেলে দিল পর্তুগালকে। আজ, বুধবার সকালে (ভারতীয় সময়) কঙ্গোর বিরুদ্ধে খেলতে নেমেছিল কলম্বিয়া। তবে কঙ্গোকে হারাতে যথেষ্ট বেগ পায় লাতিন আমেরিকার এই দেশটি। সঙ্গে একগুচ্ছ সুযোগও মিস করেন মুনিয়সরা।

ম্যাচের শুরুতে আক্রমণ শুরু করে কঙ্গো। বক্সের বাইরে থেকে জায়গা পেয়ে জোরাল শট নেন এদো কায়েম্বে। তবে বল চলে যায় গোলপোস্টের উপর দিয়ে। তারপর আর সেভাবে আক্রমণের সুযোগ পায়নি কঙ্গো। কারণ কলম্বিয়া পরপর কঙ্গোর ডিফেন্স ভেঙে আক্রমণ শানাতে শুরু করে। চতুর্থ মিনিটে বাঁদিক থেকে বিপজ্জনকভাবে বল নিয়ে ঢুকে পড়ে কলম্বিয়া। হামেস রডরিগেজের কাছ থেকে বল পেয়ে শট নেন জন আরিয়াস। দারুণ রিফ্লেক্সে ঠেকিয়ে দেন কঙ্গোর গোলকিপার এমপাসি। ফিরতি বলে কলম্বিয়ার দারউইন মুনিয়সের শট কঙ্গোর পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। দু মিনিট পরেই ফাঁকায় থেকে মুনিয়সের হেড লাফিয়ে রক্ষা করেন কঙ্গোর গোলকিপার এমপাসি। তবে বিপদমুক্ত হননি তখনও। মুনিয়স এগিয়ে গিয়ে আবার হেডের চেষ্টা করেন, এমপাসির হাতে লেগে বল চলে যায় জালে। কিন্তু অফসাইড হওয়ায় গোল বাতিল হয়। এরপর একাধিকবার আক্রমণ শানায় কলম্বিয়া। যদিও হাফটাইমের আগে গোলশূন্যই থাকে। প্রথমার্ধে কলম্বিয়ার গোলকিপার ভার্গাস ও মিডফিল্ডার জেফেরসন লের্মা ছাড়া বাকি ৯ জনই কঙ্গোর গোলে শট নেন। ৬টি ছিল লক্ষ্যে। কিন্তু আসল কাজ হয়নি।

আরও পডুন: বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

ম্যাচের দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আরেকটি সুবর্ণ সুযোগ পায় কলম্বিয়া। মুনিয়সের ক্রস করার প্রচেষ্টা প্রতিহত হয়ে কর্নার হয়ে যায়। সেখান থেকে প্রথম ডেলিভারিটি ক্লিয়ার করা হলেও বল আবার ফিরে আসে এবং দিয়াসের জোরাল শট কাকতালীয়ভাবে আটকে যায় কঙ্গোর গোলকিপার এমপাসির পায়ে লেগে। অবশেষে গোল হয় ৭৬ মিনিটে। জুয়ান কুইন্তেরোর পাস পান মুনোজ। তিনি নিচু শট মারেন। কঙ্গোর এক ডিফেন্ডারের পায়ে লেগে তা গোলে ঢুকে যায়। কলম্বিয়া এগিয়ে যায় ১-০ গোলে। আর তারপর কোনওপক্ষই গোল করতে পারেনি। ১-০ ব্যবধানে জয় পায় কলম্বিয়া। তাঁদের এই জয়ের পর আটকে গিয়েছে পর্তুগাল। গ্রুপের শেষ রাউন্ডে কলম্বিয়া ও পর্তুগালের লড়াইয়ে চূড়ান্ত হবে গ্রুপের শীর্ষস্থান।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?