শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

পেড্ডি শুটিংয়ের সময় রামচরণের চোখে আঘাত লেগেছিল। যা দেখে আমি ভয়ে শিউরে উঠেছিলাম। ওর চোখে আটটা সেলাই পড়েছিল, তবুও ও হাল ছাড়েনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ‘পেড্ডি’-এর সাফল্যে আকাশে ভাসছেন তেলেগু সুপারস্টার রামচরণ। ছবিটি নিয়ে বিতর্ক চরমে উঠলেও বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটির বেশি আয় করেছে ‘পেড্ডি’। ছবিতে সুপারস্টার তিন ধরনের খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। কিন্তু ছবিতে নিজেকে ফুটিয়ে তুলতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছিল রামচরণকে, তা ছবি রিলিজের আগে বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন অভিনেতা। এবার ‘পেড্ডি’ শুটিংয়ের একটি অজানা তথ্য শেয়ার করলেন রামচরণের বাবা তথা মেগাস্টার চিরঞ্জীবী। জানালেন, এই ছবির একটি অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময় রামচরণের একটি চোখে চরম আঘাত লেগেছিল। প্রায় আটটি পড়েছিল তাঁর চোখে, তাঁরা তো ভেবেছিলেন রামচরণের একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে। তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন।

‘পেড্ডি’র সাফল্য অনুষ্ঠানে এই কথাগুলো বলতে বলতে আবেগঘন হয়ে পড়েন চিরঞ্জীবী। তিনি জানালেন, ‘পেড্ডি শুটিংয়ের সময় রামচরণের চোখে আঘাত লেগেছিল। যা দেখে আমি ভয়ে শিউরে উঠেছিলাম। ওর চোখে আটটা সেলাই পড়েছিল, তবুও ও হাল ছাড়েনি। আমাদের বলা হয়েছিল, আঘাতটা আরেকটু নিচে লাগলে ওর চোখ নষ্ট হয়ে যেত। তবে, আঘাতটা লেগেছিল ওর ভ্রুতে। সেই ঘটনা আমাকে ‘গুন্ডা’ সিনেমার শুটিংয়ের কথা মনে করিয়ে দিয়েছিল। চলন্ত ট্রেনের নিচে একটি অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময় আমারও একই রকম অবস্থা হয়েছিল। তখন আমার বাবাও ভীষণ ভয় গিয়েছিলাম। তখন আমি তাঁকে বলেছিলাম, ‘দর্শক দের বিনোদন দেওয়ার জন্য এমন ঝুঁকি নিতে হয়।’ তিনি উত্তর দিয়েছিলেন, ‘একজন বাবার কষ্ট তুমি তখনই বুঝবে, যখন তোমার ছেলে নায়ক হয়ে এমন প্রতিকূলতা সহ্য করবে।’ রামচরণ যখন আহত হয়েছিল, তখন আমার বাবার সেই কথাগুলো মনে পড়ে গিয়েছিল। তবে ওর কঠোর পরিশ্রম দেখে একজন বাবা হিসেবে আমি গর্বিত।’

২০২২ সালের ‘RRR’ ব্লকবাস্টার হওয়ার চার বছর পর ‘পেড্ডি’র মাধ্যমে অভিনয়ে কামব্যাক করলেন রামচরণ। তবে এই ছবিতে নায়িকা জাহ্নবী কাপুরকে অতিরিক্ত খোলামেলা পোশাকে দেখানো হয়েছে বলে ছবির নির্মাতারা চরম কটাক্ষের সম্মুখীন হয়েছেন।

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ‘কালা জাদু’, হ্যারি কেনকে নিয়ে তান্ত্রিকের মন্তব্যে শোরগোল

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা