১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেক স্টেডিয়ামে মেসি ইভেন্ট নিয়ে বিতর্ক থামছেই না। এবার ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রাক্তন ভ্রাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসকে আইনি নোটিস পাঠালেন ‘আ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ’ সংস্থার মালিক এবং ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া-কলকাতা এডিশন’-এর প্রধান সংগঠক ও প্রচারক শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের প্রাক্তন স্ত্রী জুঁই বিশ্বাস বর্তমানে কলকাতা ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।

শতদ্রুর অভিযোগ, কলকাতায় মেসি ইভেন্টের দিন জুঁই বিনা অনুমতিতে মাঠে প্রবেশ করেছিলেন। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাই তাঁর কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠিয়েছে শতদ্রু দত্ত। যেখানে বলা হয়েছে, ‘আপনাকে শতদ্রু বা তাঁর সংস্থার পক্ষ থেকে কখনই আমন্ত্রণ জানানো হয়নি। আপনার নামে কোনও অ্যাক্রেডিটেশন কার্ডও ইস্যু করা হয়নি। অনুমোদিত প্রবেশ তালিকাতেও আপনার নাম ছিল না। সুতরাং এই অনুষ্ঠানে আপনার কোনও অফিসিয়াল ভূমিকা ছিল না। তা সত্ত্বেও, আপনি সংরক্ষিত এলাকায় প্রবেশ করেছেন এবং খেলার মাঠে লিওনেল মেসির সঙ্গে ছবি ও সেলফি তুলেছেন। সেদিন অনুষ্ঠানের পর আপনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন যে, পশ্চিমবঙ্গের তৎকালীন ক্রীড়ামন্ত্রীর মাধ্যমেই অনুষ্ঠানের জায়গায় এবং সংরক্ষিত এলাকায় আপনার প্রবেশাধিকার সহজ হয়েছে। এই ধরনের বক্তব্য এটিই প্রমাণ করে যে, সংগঠকদের দ্বারা অফিসিয়াল অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।’

শতদ্রু আরও দাবি করেছেন যে, সেদিন মেসির ইভেন্টে জুঁই এবং অন্যান্য অনুমোদিত ব্যক্তির উপস্থিতির কারণেই অনুষ্ঠানের ব্যাঘাত ঘটেছে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর জন্য তাঁর বিপুল সম্মানহানি হয়েছে এবং তাঁকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সেই কারণেই তিনি জুঁই বিশ্বাসের থেকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠিয়েছেন। সেই নোটিসে আরও লেখা রয়েছে, এই ঘটনার জন্যে তাঁকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ১৫ দিনের মধ্যে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। না হলে আদালতের দ্বারস্থ হবেন শতদ্রু। প্রসঙ্গত, গত ডিসেম্বরে লিওনেল মেসির ইভেন্টে টিকিট কেটেও তাঁকে ভক্তরা দেখতে পাননি। অরূপ বিশ্বাসের মতো নেতা-মন্ত্রীদের ভিড়ের কারণে মাঠের ভিতরেই উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যার ফলে সামান্য সময় হাজির থেকে স্টেডিয়াম ছাড়েন মেসি।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে