বিশ্বকাপে মহা অঘটন! জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর 

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ মানেই চমক। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে সবচেয়ে বড় চমক পেল ফুটবলপ্রেমীরা, যা দীর্ঘদিন মনে রাখবেন সকলে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইকুয়েডর।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল জার্মানির দাপট দিয়ে। খেলা শুরুর মাত্র দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন লেরয় সানে। শুরুতে পিছিয়ে পড়লেও ভেঙে পড়েনি ইকুয়েডর। নবম মিনিটেই নিলসন অ্যাঙ্গুলো দুর্দান্ত গোলে সমতা ফেরান। এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ৭৭ মিনিটে। কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গঞ্জালো প্লাতা জয়সূচক গোলটি করেন। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইকুয়েডর।

আরও পড়ুন: ভেনিজুয়েলার ভূমিকম্পে ২৩৫ জন নিহত ও ১৫০০ জনেরও বেশি আহত

এই জয় ইকুয়েডরের কাছে শুধুমাত্র তিন পয়েন্ট নয়, বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছানোর টিকিটও। ২০০৬ সালের পর এই প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে উঠল তারা। এই জয়ের পরেই কুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাসিসি আনন্দে লাফাতে লাফাতে মাঠের ভেতর প্রবেশ করে খেলোয়াড়দের জড়িয়ে ধরেন। তারপর সেখান থেকে গ্যালারিতে উঠে জড়িয়ে ধরেন পরিবারের সদস্যদের। সেবাস্তিয়ান বেকাসিসিকে দেখে অনেকেই বলছেন এই জয় ছিল যেন বিরাট এক যুদ্ধ জয়ের সমান। সেই সঙ্গেই নিউ জার্সি স্টেডিয়ামের ভেতরে হাততালি আর উল্লাসের বন্যা বয়ে যায়। সেই সঙ্গেই ধরা পরে বেশ কিছু মন ভালো করা ছবি। দেখা যায় জয়ের পর মাঠে ইকুয়েডরের খেলোয়াড়দের কেউ কাঁদছেন, কেউ হাঁটু গেড়ে বসে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছেন, কেউ সতীর্থকে জড়িয়ে ধরে উদ্‌যাপন করছেন, আবার কেউ গ্যালারিতে গিয়ে কাছের মানুষদের সঙ্গে মেতেছেন উৎসবে। 

ভেনিজুয়েলার ভূমিকম্পে ২৩৫ জন নিহত ও ১৫০০ জনেরও বেশি আহত

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? জেনে নিন এই ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন

মা কামাখ্যার বিশেষ কৃপা পেতে চান? অম্বুবাচী নিবৃত্তির পর শুধু এই কাজ করুন

সিংহে শুক্র-কেতুর সংযোগ, মালামাল হতে চলেছেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: সমাজে সম্মান বাড়বে, ছোট সম্পত্তি কেনার সুযোগ, বিদেশে চাকরির প্রস্তাব..

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট