সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আত্মহত্যা মেট্রো লাইনে। শনিবার অর্থাৎ আজ সকালেই কলকাতা মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার ঘটনাটি ঘটে। কালীঘাট মেট্রো স্টেশনে এক ব্যক্তি চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ায় সাময়িকভাবে বন্ধ হয় পরিষেবা। উদ্ধারকাজের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হওয়ায় অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। যদিও দ্রুত পরিস্থিতি সামাল দিতে পরিষেবা স্বাভাবিক করা হয়। সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ ফের পরিষেবা চালু হয়।

জানা গিয়েছে, শনিবার সকাল প্রায় সকাল ৭ টা নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনে এক ব্যক্তি মেট্রোর সামনে ঝাঁপ দেন। ঘটনার পরই নিরাপত্তার স্বার্থে লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে উদ্ধারকাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। এই কারণে কিছু সময়ের জন্য ব্লু লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। স্টেশনে স্টেশনে ঘোষণা করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দেন, কালীঘাট স্টেশনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টার কারণে সকালের পরিষেবা ব্যাহত হয়েছে। সেই সময় ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল সীমাবদ্ধ রাখা হয়। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবরের মধ্যবর্তী অংশে আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা বন্ধ ছিল। কলকাতা মেট্রোর অ্যাপেও এই সংক্রান্ত আপডেট প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

মেট্রো কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ সম্পূর্ণ রুটে ট্রেন পরিষেবা পুনরায় চালু করে। তবে পরিষেবা বন্ধ থাকার জেরে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ ভিড় তৈরি হয়। টালিগঞ্জ স্টেশনে বেশ কয়েকটি ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং  নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন। অনেকে আবার পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় স্টেশনেই থেকে যান। তবে পরিষেবা একটি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকায় স্টেশনে যাত্রীদের ভিড় বেড়ে যায়। 

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ