ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘস্থায়ী হল না মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আবহ। হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের মুখোমুখি অবস্থানে চলে এসেছে আমেরিকা ও ইরান। মার্কিন সেনাবাহিনীর পাল্টা হামলা এবং তার জবাবে ইরানের কড়া প্রতিক্রিয়া গোটা অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ এমভি এভার লাভলি-তে ড্রোন হামলার পর সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে আমেরিকা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ কেন্দ্র, পাশাপাশি উপকূলীয় রাডার স্থাপনাগুলিতে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে হামলা চালিয়ে ইরান শুধু নৌ-চলাচলের স্বাধীনতাকেই চ্যালেঞ্জ জানায়নি, কয়েকদিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিরও লঙ্ঘন করেছে। মার্কিন হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক বন্দর সংলগ্ন এলাকায় একাধিক বিস্ফোরণের খবর সামনে আসে। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলিতে লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আরও কোনও সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব আরও কঠোর হবে।

আরও পড়ুন: সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

 এই ঘটনার পর গত ১৭ জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে । যদিও মার্কিন প্রশাসনের দাবি, যুদ্ধবিরতি এখনও আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে, তবে সাম্প্রতিক সংঘর্ষ পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালিতে এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাণিজ্যে। বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতির উপর নজর রাখছে। নিরাপত্তাজনিত কারণে আগে যে নাবিক সরিয়ে নেওয়ার আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হয়েছিল, তাও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এদিকে, ওমান সরকার হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। দেশটি জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে এই বিশেষ করিডোর ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ চলাচলের ব্যবস্থা করা হবে।

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের