২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তবে ২০৩৮ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে আর যৌথভাবে নয়, এককভাবে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের কার্যালয় হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানো এমনই ইঙ্গিত দিয়েছেন।

চলতি বিশ্বকাপ কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আয়োজন করলেও সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আমেরিকার মাটিতে। প্রতিযোগিতার ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টিই হচ্ছে আমেরিকার বিভিন্ন স্টেডিয়ামে। চলতি বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮টি করা হয়েছে। তবে ফিফা ২০৩০ সালের এই সংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার কথা ভাবছে। ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। যদিও বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রথম তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ২০৩৪ সালের বিশ্বকাপের একক আয়োজক সৌদি আরব।

এখন থেকেই তাই ২০৩৮ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য কোমর বাঁধতে শুরু করেছে আমেরিকা। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানোর কথায়, ‘বিশ্বকাপের পরিধি বাড়ছে। দলের সংখ্যা বাড়ার পাশাপাশিও ম্যাচের সংখ্যাও বাড়বে। এত বড় কলেবরের বিশ্বকাপ আয়োজনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ভাল জায়গা আর হতে পারে না। ভবিষ্যতে বিশ্বকাপ যদি ৬৪ দলেরও হয়, তা সফলভাবে সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের।’

যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে চলতি বিশ্বকাপ আয়োজন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ট্রাম্প প্রশাসনের কঠোর ও বিতর্কিত অভিবাসন নীতির কারণে ১২০টির বেশি দেশের খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের আমেরিকা  ভ্রমণের ক্ষেত্রে বিশেষ ‘ভ্রমণ সতর্কতা’ জারি করে। পাশাপাশি মার্কিন মুলুকে বিমান-সহ বিভিন্ন যোগাযোগ ক্ষেত্রে ভাড়া এক ধাক্কায় অনেকটা বাড়ানো হয়েছে। ফলে সাংবাদিক থেকে শুরু করে দর্শকদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া