শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার গুরুত্বপূর্ণ দুই উড়ালপুলের নিচে বেআইনি দখল উচ্ছেদে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। শহরের যান চলাচল ও পথচারীদের সুবিধা নিশ্চিত করতে শিয়ালদহ ফ্লাইওভার এবং সুকান্ত সেতুর নিচে বেআইনি দখলদারদের উদ্দেশে জারি করা হয়েছে নোটিস। নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকা খালি না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কলকাতা শহরকে বেআইনি দখলমুক্ত করতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই তপসিয়া, পার্ক সার্কাস-সহ একাধিক এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। সেই অভিযানেরই পরবর্তী ধাপে এবার নজরে এসেছে শিয়ালদহ ফ্লাইওভার এবং সুকান্ত সেতুর নিচের অংশ। 

গতকাল শনিবার (২৭ জুন) কলকাতা পুরসভা আনুষ্ঠানিকভাবে নোটিস জারি করে জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে ওই দুই উড়ালপুলের নিচে যাঁরা বেআইনিভাবে জায়গা দখল করে রয়েছেন, তাঁদের নিজ দায়িত্বে এলাকা খালি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে কলকাতা পুর আইন, ১৯৮০ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুকান্ত সেতু যাদবপুর, সন্তোষপুর এবং সংলগ্ন এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। এই উড়ালপুলের নিচে প্রতিদিন সন্ধ্যার বাজার বসে। পাশাপাশি রয়েছে অসংখ্য হকারের দোকান, যা দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গড়ে উঠেছে। অন্যদিকে, বিদ্যাপতি সেতু বা শিয়ালদহ ফ্লাইওভারও শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল। শিয়ালদহ স্টেশনমুখী এই সেতুর নীচেও বহু অস্থায়ী দোকান, বাজার এবং হকারের ব্যবসা চলে। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে চলা এই দখলের কারণে শুধু পথচলাতেই সমস্যা তৈরি হচ্ছে না, উড়ালপুলের রক্ষণাবেক্ষণ করতেও বাধার সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

এদিকে, পুরসভার নোটিস জারির পরই শহরে শুরু হয়েছে আরও একটি উচ্ছেদ অভিযান। গতকাল, শনিবার সাড়ে দশটার পর শিয়ালদহ দক্ষিণ শাখার পার্ক সার্কাস স্টেশন চত্বরে রেলের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও গুমটি সরাতে নামে প্রশাসন। বহুদিন ধরেই ওই এলাকায় বেআইনি ব্যবসা চলছিল বলে অভিযোগ। সূত্রের খবর, চলতি মাসের শুরুতেই ওই সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জায়গা খালি করার জন্য নোটিস দেওয়া হয়েছিল। অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য স্টেশন চত্বরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক রেল পুলিশ, আরপিএফ এবং র‍্যাফ। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এরপর রেলের পক্ষ থেকে মাইকিং করে দখলদারদের শেষবারের মতো এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং স্বেচ্ছায় দোকান সরিয়ে নেওয়ার জন্য কিছুটা সময়ও দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যেও অধিকাংশ ব্যবসায়ী দোকান সরিয়ে না নেওয়ায় শুরু হয় উচ্ছেদ অভিযান। প্রশাসনের দাবি, রেলের জমি দখলমুক্ত করা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশন চত্বরকে সুশৃঙ্খল রাখতেই এই অভিযান চালানো হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে হাওড়া, শিয়ালদহ, দমদম-সহ একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশনে একই ধরনের উচ্ছেদ অভিযান ইতিমধ্যেই পরিচালিত হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল পার্ক সার্কাস স্টেশনও।

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য