পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভাঙা হয়েছে ১২৫ বছরের পুরোনো একটি ঐতিহাসিক গুরুদ্বার । এই কাজ করেছেন পাকিস্তানের এক ব্যবসায়ী।  গুরুদ্বার ভেঙে ফেলায় পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায় তীব্র  প্রতিবাদ শুরু করেছে।  ভারত ফারুকাবাদের  ‘গুরুদ্বার শ্রী গুরু সিংহ সভা সাহেব’  ভেঙে ফেলার নিন্দা জানিয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুন প্রশাসনের কোনও অনুমতি ছাড়াই গভীর রাতে পাকিস্তানের এক ব্যবসায়ী (ল্যান্ড মাফিয়া) এই প্রাচীন গুরুদ্বারটি বুলডোজ়ার এনে  গুঁড়িয়ে দেয়। ঘটনায় ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে  পাকিস্তানের  ফারুকাবাদে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে পুরো গুরুদ্বারই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  পাকিস্তানের নানকানা সাহিবের শিখ প্রতিনিধি ভূপিন্দর সিং অভিযোগ করেছেন বলেছেন,  প্রশাসনের চোখের সামনে এই প্রাচীন ঐতিহ্যবাহী গুরুদ্বারটি ভেঙে ফেলা হলেও স্থানীয় ‘ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ড’ (ETPB)  প্রথমে কোনও পদক্ষেপ নেয়নি। 

আরও পড়ুন: এক মুহূর্তেই সব শেষ!লোহার রডে এফোঁড়-ওফোঁড় স্করপিও, তারপর যা হল….

পাকিস্তানে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।  ইসলামাবাদকে ঘটনাটি তদন্ত করতে এবং ধর্মীয় স্থাপনাটির ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ‘পাকিস্তানের ফারুকাবাদে ১২৫ বছরের পুরনো পবিত্র গুরুদুয়ারা শ্রী গুরু সিংহ সভা সাহেব ভেঙে ফেলার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও নিন্দনীয়। একটি পুণ্য ধর্মস্থানের ওপর পরিকল্পিতভাবে চালানো এই ধ্বংসযজ্ঞের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেছেন,  ‘পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু এবং তাঁদের উপাসনালয়কে লক্ষ্যবস্তু করার এই ঘটনা কোনও বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি ধর্মীয় অসহিষ্ণুতারই বহিঃপ্রকাশ।’ ভারতের পক্ষ থেকে অবিলম্বে এই ঘটনার দ্রুত তদন্ত, দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। 

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

এক মুহূর্তেই সব শেষ!লোহার রডে এফোঁড়-ওফোঁড় স্করপিও, তারপর যা হল….

মাতলার চর দখলের অভিযোগ, শওকত মোল্লার ছেলে ইমরানের ক্যাফেতে চলল বুলডোজার

ক্যামেরার সামনেই চোখে এল জল, সাংবাদিক বৈঠকের মাঝে বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ 

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও

ক্যানিংয়ে শওকত-পুত্রের বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কুলে’ চলল বুলডোজার

বর্ষায় বাইক নিয়ে পাহাড় যাওয়ার পরিকল্পনা? মাথায় রাখুন এই বিষয়গুলি

বিকেলের পর বদলে যাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

সাবধান! আজ থেকেই শনিদেবের কোপে ধ্বংস হতে পারে চার রাশির জাতকদের সুখ-শান্তি

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক