ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

যে মা বুকের দুধ খাইয়ে বড় করল সন্তানকে, আজ সেই সন্তানের অত্যাচারেই ভিটেমাটি ছাড়ার উপক্রম, নিরাপত্তাহীনতায় ভুগছেন রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর দোহারপাড়ার এক বৃদ্ধা।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে মা বুকের দুধ খাইয়ে বড় করল সন্তানকে, আজ সেই সন্তানের অত্যাচারেই ভিটেমাটি ছাড়ার উপক্রম, নিরাপত্তাহীনতায় ভুগছেন রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর দোহারপাড়ার এক বৃদ্ধা। ছোট ছেলে এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন শেফালী বিশ্বাস নামের ওই বৃদ্ধা। তাঁর কথায়, ক্রমাগত তাঁকে তাঁর স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন তাঁর ছোট ছেলের স্ত্রী। মানসিক নির্যাতন করছেন, বৃদ্ধা শাশুড়িকে বাড়ি থেকে তাড়ানোর জন্যে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিয়েছেন। স্ত্রীর এই অপকর্মের কোনও প্রতিবাদ করছে না তাঁর গর্ভের ছেলে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই অশান্তি।

বৃদ্ধার অভিযোগ, সম্প্রতি কোথাও থেকে তিনি বাড়িতে ফিরে দেখতে পান তাঁর বাড়ির শৌচাগার নোংরা। গাছের পাতা ও নোংরা জমে রয়েছে। যা দেখে তিনি নিজেই পরিষ্কার করতে যান। সেটাই অভিশাপ হয়ে দাঁড়ায়। তাঁর ছোট বউমা তেড়ে তাঁকে মারতে আসেন। তাঁকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। তাঁর ঘরে থাকা গ্যাস, চৌকি সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ফেলে দেন। কথা কাটাকাটি তুঙ্গে উঠলে তাঁকে মারধর করেন বউমা। তবে এই প্রথম নয়, এর আগেও তাঁকে মারধর করা হয়েছে। এখন তাঁর স্বামীর ভিটেমাটিতেই তাঁকে ঢুকতে দিচ্ছেন না বউমা।

এই অবস্থায় তিনি প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও সুরাহা হয়নি। থানায় ছেলে ও বউমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন তিনি তাঁর বাড়িতে ছেলে আর বউমা থাকতে দেবেন না বলে দাবি করেছেন। নয়তো তাঁকে বেরিয়ে যেতে হবে। শেষ বয়সে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বৃদ্ধা। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন তিনি। এখন প্রশ্ন উঠছে, যে মা সারাজীবন পরিবারকে আগলে রেখেছেন, শেষ বয়সে কি তাঁর এখন প্রাপ্য অপমান, নির্যাতন আর অনিশ্চয়তা? একজন বৃদ্ধার নিজের বাড়িতে শান্তিতে ও মর্যাদার সঙ্গে কি বেঁচে থাকার কোনও অধিকার নেই? এখন পুলিশের কাছে বৃদ্ধার একটাই দাবি, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং শেষ বয়সে যেন তিনি নিজের বাড়িতেই নিরাপদে ও সম্মানের সঙ্গে থাকতে পারেন।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪