আমেরিকায় স্ত্রীকে হত্যা করে ভারতে থাকা প্রেমিকার কাছে ছবি পাঠালেন ভারতীয় প্রযুক্তিবিদ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আমেরিকায় ঘটে গিয়েছে শিউরে ওঠার মতো ঘটনা। স্ত্রীকে হত্যার অভিযোগে ৩০ বছর বয়সী এক ভারতীয় প্রযুক্তিবিদকে গ্রেফতার করা হয়েছে। শুধু হত্যাই নয় স্ত্রীর মৃতদেহের ছবি ভারতে থাকা প্রেমিকাকে পাঠানোর অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

জানা গিয়েছে, প্রায় নয় মাস আগে আমেরিকায় ভারতীয় প্রযুক্তিবিদের অ্যাপার্টমেন্টে তার স্ত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছিল। বেলভিউ পুলিশের মতে, অবিনাশ নার্নে গত অক্টোবরে তার স্ত্রী রাজিতা সাব্বিনেনিকে (২৭) শ্বাসরোধ করে হত্যা করে এবং একটি সাজানো অপরাধের দৃশ্য তৈরি করে। ২০২৫ সালের ২৭ অক্টোবর, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার অবিনাশ পুলিশকে ফোন করে জানান যে তার স্ত্রী বাথরুমে আটকা পড়েছেন এবং বের হচ্ছেন না। পুলিশ বাথরুমে দরজা ভেঙে প্রবেশ করে সাব্বিনেনিকে মেঝেতে পড়ে থাকতে দেখে। মহিলাকে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। জিজ্ঞাসাবাদের সময় অবিনাশ প্রথমে পুলিশকে জানান যে, তিনি ২৭ অক্টোবর কিছু জরুরি কাজে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়েছিলেন। প্রায় ৪০ মিনিট পর বাড়ি ফিরে তিনি সাব্বিনেনিকে বাথরুমে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। তবে পরদিন, কিং কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয় সাব্বিনেনির মৃত্যুকে স্বাভাবিক নয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানায়।

আরও পড়ুন: সাতসকালে ফের অ্যাকশনে ইডি, অন্ডালে ইসিএলের প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি

তদন্তে জানা গিয়েছে, ভারতীয় প্রযুক্তিবিদের ভারতে এক মহিলার সঙ্গে বহু বছর ধরে ‘গোপন সম্পর্ক’ ছিল। সেই সম্পর্কে থাকাকালীনই, ২০২৫ সালের ৫ জুন সাব্বিনেনির সঙ্গে বিয়ে হয়। কর্মকর্তারা জানিয়েছেন, তাঁর প্রেমিকা বিয়েতেও উপস্থিত ছিলেন। সাব্বিনেনির সঙ্গে বিয়ের পরেও অবিনাশ তাঁর প্রেমিকার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। অপরাধের দিন অভিযুক্ত তার বান্ধবীকে অন্তত চারবার ফোন করেছিল। পুলিশ জানিয়েছে, সে তার বান্ধবীকে স্ত্রীর মৃতদেহের একটি ছবিও পাঠিয়েছিল। ৫ জুলাই অবিনাশ নার্নের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার একটি অভিযোগ আনা হয় এবং কর্মকর্তারা জানিয়েছেন , তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সাতসকালে ফের অ্যাকশনে ইডি, অন্ডালে ইসিএলের প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি

পরপর ৪ বার ভূমিকম্পে কাঁপল মহারাষ্ট্র, আতঙ্কে বাসিন্দারা

সেবকে ধস নেমে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম ও কালিম্পং রুটে যান চলাচল বন্ধ

বিশ্বকাপ ফাইনালে চমক! জাস্টিন বিবার-শাকিরা থেকে বিটিএস, বিরতির ১১ মিনিট মাতাবেন যারা

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের পিছনে SUV-র ধাক্কায় মৃত ৪

বারুইপুরে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ২২

আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

হাভিয়ের আগুয়েরে পদত্যাগের পর মেক্সিকোর নতুন কোচ হলেন রাফায়েল মার্কুইজ

বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

আমেরিকার হামলায় নিহত ইরানের ৮ সেনা, ‘যোগ্য জবাব’ দেব হুঁশিয়ারি তেহরানের

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

আমেরিকায় স্ত্রীকে হত্যা করে ভারতে থাকা প্রেমিকার কাছে ছবি পাঠালেন ভারতীয় প্রযুক্তিবিদ

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি