প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘ক্যানসার, যার নেই কোন অ্যানসার।’ গত কয়েক দশক ধরে মারণ ব্যধি হয়ে উঠেছে ক্যানসার। চিকিৎসায় বৈজ্ঞানিক অগ্রগতি এবং নতুন নতুন সাফল্যের গল্প যতই শোনা যাক, বাস্তবে একবিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি রোগীর জীবনে সেই উন্নতির সুফল পৌঁছায়নি। শারীরিক যন্ত্রণা, মানসিক চাপের পাশাপাশি চিকিৎসার বিপুল ব্যয়ের মুখে নিঃস্ব হয়ে যাচ্ছে বিশ্বের কোটি-কোটি পরিবার। তার মধ্যেই ক্যানসার নিয়ে ভযাবহ দুঃসংবাদ শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশ্ব স্বাস্থ্যের নিয়ামক সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন জীবনের কোনও না কোনও সময় ক্যানসারে আক্রান্ত হবেন। এ ছাড়া, ৯২ শতাংশ মানুষ হয় নিজের ক্যানসার, নয়তো পরিবারের ঘনিষ্ঠ কারও ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, ‘বর্তমানে বিশ্বে প্রতি বছর আনুমানিক ২ কোটি ৬০ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হন এবং প্রায় ১ কোটি মানুষের মৃত্যু হয়।  ২০৫০ সালের মধ্যে বছরে নতুন ক্যানসার রোগীর সংখ্যা বেড়ে প্রায় ৩ কোটি ৫০ লাখে পৌঁছাবে। ধনী দেশগুলোতে স্তন ক্যানসার বা শিশুদের ক্যানসারে আক্রান্ত রোগীদের ৮৫ শতাংশ অন্তত পাঁচ বছর বেঁচে থাকেন।কিন্তু উল্টো চিত্র দেখা যায় দারিদ্র্যজর্জরিত দেশগুলোতে। সেখানে স্তন ক্যানসার বা শিশুদের ক্যানসারে আক্রান্ত রোগীদের পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকার হার ৩০ শতাংশেরও কম। সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার দেশগুলোতে ক্যানসার শনাক্তের হার ধনী অঞ্চলের তুলনায় কম হলেও, সেখানে ক্যানসারে মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক বেশি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, ‘বিশ্বের দুই-তৃতীয়াংশ দেশ তাদের সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ক্যানসার চিকিৎসা অন্তর্ভুক্ত করেনি। ফলে চিকিৎসার উচ্চ ব্যয়ের কারণে এই সব দেশে ৯০ শতাংশ পর্যন্ত রোগী মাঝপথে চিকিৎসা বন্ধ করে দিতে বাধ্য হন।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার  প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ‘নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে শীর্ষ ২০টি ক্যানসারের ওষুধের মাত্র ৯ থেকে ৫৪ শতাংশ পাওয়া যায়। অন্যদিকে উচ্চ আয়ের দেশগুলোতে এই ওষুধগুলোর প্রাপ্যতা ৬৮ থেকে ৯৪ শতাংশ। এ ছাড়া বিশ্বের ২৩টি দেশে ক্যানসার রোগীদের জন্য কোনও  রেডিয়েশন থেরাপি সেন্টারই নেই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার নিয়ন্ত্রণ বিভাগের প্রধান আন্দ্রে ইলবাউইয়ের কথায়, ‘এতদিন ক্যানসার নিয়ে যে গল্প বলা হয়েছে, তা মূলত বৈজ্ঞানিক অগ্রগতি, নতুন প্রযুক্তি, নতুন চিকিৎসা এবং নতুন আশার গল্প। সেই গল্প সত্য হলেও সেটিই পুরো বাস্তবতা নয়। বাস্তব হল, ক্যানসার প্রতিরোধ, রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং রোগীর পরিচর্যার ক্ষেত্রে দেশভেদে যে বৈষম্য রয়েছে, তা এখনও দূর হয়নি। বরং অনেক ক্ষেত্রে তা আরও বেড়েছে।’

 

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

‘শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে’, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল বিজয়ের ‘জন নয়গান’

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ