‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শহরে এসে আচমকাই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে নানা জল্পনা শুরু হয়। তবে কী প্রসেনজিতও রাজনীতির আঙিনায় পা রাখছেন? এই জল্পনায় ঘুরপাক খেতে থাকে টলিউডের অন্দরে। তারপরেই আজ, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর সেই জল্পনা আরও বেড়ে যায়। যদিও তেমন কোনও ঘটনা ঘটছে না। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমনটাই জানিয়ে দিয়েছেন বুম্বাদা। সঙ্গে তিনি এও পরিষ্কার করে জানিয়েছেন, তেমনটা কিছু ঘটলে সংবাদমাধ্যমকেই আগে জানাবেন। 

নবান্ন থেকে বেরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। গত সোমবার অমিত শাহজি আমার বাড়িতে এসেছিলেন। তারপর থেকেই নানা আলোচনা হচ্ছে। আমার ফোনে মেসেজ আসছে। বিশ্বাস করুন, রাজনীতির কোনও বিষয়ে আমি নেই। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম ইন্ডাস্ট্রির বিষয় নিয়ে। আমি ৪০-৪৫ বছর ধরে টলিউডে কাজ করছি। সেটা নিয়ে কিছু বলার ছিল। কিছু চাওয়া-পাওয়া রয়েছে। সবটা নিয়ে কথা হয়েছে। ইন্ডাস্ট্রির যাতে উন্নয়ন হয় সেটা নিয়েও কথা বলেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে। বিশেষ করে মহানায়ক উত্তম কুমারের শততম জন্মবার্ষিকী। সেই বিষয়ে সারাবছর রাজ্য সরকারের তরফে কোনও কর্মসূচি হয় কিনা, সেটা নিয়ে আলোচনা হয়েছে।’

আরও পডুন: বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

প্রসেনজিৎ আরও বলেন, ‘পশ্চিমবাংলার মানুষকে আমি বলতে চাই। আমার রাজনীতির বিষয়ে কারোর সঙ্গে, কোথাও, কোনও আলোচনা হয়নি। পুরোটাই হয়েছে টলিউড ও মহানায়ক উত্তম কুমারের শতবার্ষিকী নিয়ে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতির বিষয়ে কোনও কথা হয়নি। বিশ্বাস করুন, আমি যেদিন রাজনীতিতে আসব, সবার প্রথম আপনাদের অর্থাৎ সাংবাদিকদের ডেকে সবটা জানাব।’

বরাবরই বিজেপি-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রসেনজি‍ৎ চট্টোপাধ্যায়। বাবা বিশ্বজি‍ৎ চট্টোপাধ্যায় বিজেপি পরিবারের সদস্য। সম্প্রতি ‘পদ্মশ্রী’ পুরস্কারও পেয়েছেন অভিনেতা প্রসেনজিৎ। বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। ওই বৈঠকের পরেই জল্পনা শুরু হয়েছিল, বিজেপিতে নাম লেখাতে পারেন বিশ্বজি‍ৎ পুত্র। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। বরাবর অঙ্ক কষে চলা প্রসেনজি‍ৎ রাজনীতিতে নেমে কোনও ঝুঁকি নিতে রাজি হননি। তাই এখনও রাজনীতি থেকেই দূরে থাকতে চাইছেন তিনি। সেটাই এদিন নবান্ন থেকে বেরিয়ে জানিয়ে দিলেন টলিউডের বুম্বাদা।

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

‘শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে’, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল বিজয়ের ‘জন নয়গান’

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল